ভারতে Google AI Plus সাবস্ক্রিপশন ব্যবহার করতে প্রতি মাসে 299 টাকা খরচ হয়।
Photo Credit: Unsplash/Shutter Speed
Eligible Indian college students can get one year of Google AI Plus free
পড়াশোনার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ক্রমশ বাড়ছে। এআই (AI)-এর মাধ্যমে কঠিন বিষয় কম সময়ে সহজে বুঝে নেওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ায় অত্যাধুনিক এআই মডেলের সাহায্য নিতে পারে, তা নিশ্চিত করতে গুগলের পক্ষ থেকে বড় ঘোষণা এসেছে। মার্কিন টেক জায়ান্টটি জানিয়েছে, ভারতীয় কলেজ পড়ুয়ারা 12 মাসের জন্য Google AI Plus প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। ছাত্রছাত্রীরা প্রায় 4,800 টাকা দামের সাবস্ক্রিপশনের ফ্রি অ্যাক্সেস পাবে। শুধু তাই নয়, 4 বছর পর্যন্ত Google AI Pro প্ল্যানে 74 শতাংশ ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে গুগল।
কলেজ পড়ুয়ারা প্রথমে Google One Plans বিভাগে গিয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবে। তারপর গুগল এআই প্লাস প্ল্যানে গিয়ে "Get Student Offer" অপশনে ক্লিক করতে হবে। তারপর কন্টিনিউ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে স্টুডেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। তথ্যের সত্যতা যাচাই সফল হলে এক বছর নিখরচায় গুগল এআই প্লাস ব্যবহার করা যাবে।
বর্তমানে এই প্ল্যানের জন্য প্রতি মাসে 299 টাকা খরচ করতে হয়। 12 মাসের হিসেবে 4,778 টাকা। কিন্তু এখন কলেজ স্টুডেন্টদের জন্য সাবস্ক্রিপশন পুরো ফ্রি। তবে মনে রাখবেন, মেয়াদ শেষ হওয়ার আগে অটো পেমেন্ট বা অটো রিনিউয়াল বন্ধ করতে হবে। যদি তা না করেন, তাহলে এক বছর হয়ে গেলেই অ্যাকাউন্ট থেকে 399 টাকা চার্জ করবে গুগল।
গুগল এআই প্লাস সাবস্ক্রিপশনে জেমিনাই-এর 2 গুণ বেশি ব্যবহারের লিমিট পাওয়া যাবে। একইসঙ্গে, ফ্ল্যাশ থিঙ্কিং মডেলের অ্যাক্সেস খুলে যাবে। গুগল ফটোস, ড্রাইভ, ও জিমেইলে 400 জিবি ক্লাউড স্টোরেজ মিলবে। সংস্থার ক্রিয়েটিং স্টুডিও গুগল ফ্লো-এর মাধ্যমে আরও বেশি সিনেমাটিক ভিডিও বানানো যাবে।
প্লাস প্ল্যানে জিমেলে সরাসরি জেমিনাই-এর অ্যাক্সেস থাকবে। ব্যবহারকারীরা Gemini Notebook ও Google Flow Music টুলসের আরও বেশি করে অ্যাক্সেস পাবে। এআই-এর সাহায্যে 200 পেজ পর্যন্ত ক্লাস নোট বিশ্লেষণ করার সুবিধা মিলবে।
প্রসঙ্গত, Gemini অ্যাপে একটি বিশেষ স্টুডেন্ট হাব চালু করেছে গুগল। এটি পড়ুয়াদের জন্য জেমিনাই-এর বিভিন্ন স্টাডি এবং লার্নিং ফিচার্স এক জায়গায় একত্রিত করে ব্যবহারের সুবিধা দেবে। পড়ুয়ারা পড়াশোনার নোটবুক তৈরি, ফ্ল্যাশকার্ড বানানো, ও নিজেদের প্রস্তুতি যাচাই করতে প্র্যাকটিস টেস্ট দিতে পারবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Hot 70 Pro 5G India Launch Confirmed for September, Design and Colours Revealed