Google Chrome এ অনেক ট্যাবে একসাথে কাজ করেন? পড়ুন এই খবর

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 নভেম্বর 2018 15:44 IST
হাইলাইট
  • Google Chrome এ যোগ হবে দুটি নতুন ফিচার
  • Google Chrome এ আসতে চলেছে ট্যাব গ্রুপ আর স্ক্রলেবেল ট্যাব
  • থার্ড পার্টি এক্সটেনশানের মাধ্যমে ইতিমধ্যেই এই ফিচার ব্যবহার করা যায়

শিঘ্রই Google Chrome এ আসতে চলেছে ট্যাব গ্রুপ আর স্ক্রলেবেল ট্যাব

Google Chrome এ যোগ হবে দুটি নতুন ফিচার। নতুন এই ফিচারে ব্রউজিংএর সময় সহজে ট্যাব ম্যানেজ করা যাবে। সম্প্রতি অনলাইনে একাধিক রিপোর্টে এই খবর জানানো হয়েছে। শিঘ্রই Google Chrome এ আসতে চলেছে ট্যাব গ্রুপ আর স্ক্রলেবেল ট্যাব। ইতিমধ্যেই Mozilla Firefox এ এই দুটি ফিচার যোগ হয়েছে। তবে Google Chrome এর কোন ভার্সানে এই ফিচার যোগ হবে তা জানা যায়নি।

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে অবশেষে Google Chrome এ ট্যাব গ্রুপ করার ফিচার যোগ হবে। তবে এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এই ফিচার। গ্রুপের বিভিন্ন ট্যাব দেখেই গ্রাহকরা তা আলাদা করতে পারবেন। যদিও কিছু থার্ড পার্টি এক্সটেনশানের মাধ্যমে ইতিমধ্যেই Google Chrome ব্রাউজারে এই ফিচার ব্যবহার করা যায়।

Advertisement

এই ফিচার সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কোন ধরনের ওয়েবসাইট ব্রাউজারে খোলা রয়েছে তার ভিত্তিতে বিভিন্ন  ট্যাবকে গ্রুপে যোগ করা হবে।

এছাড়াও Google Chrome ব্রাউজারে স্ক্রল করে ট্যাব বদলের অপশান যোগ হতে পারে। সম্প্রতি এক Google Chrome ইঞ্জিনিয়ার এই ফিচারের কথা জানিয়েছিলেন। যদিও Shift আর Ctrl প্রেস করে ক্লিক করলে Google Chrome ব্রাউজারে একসাথে একাধিক ট্যাব সিলেক্ট করা যায়।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google Chrome, Google, Mozilla Firefox, Safari
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.