Google Veo 3: এক টাকাও লাগবে না! AI দিয়ে ভিডিও বানানোর প্রযুক্তি ফ্রি করে দিল গুগল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 অগাস্ট 2025 16:10 IST
হাইলাইট
  • Google Veo 3 সপ্তাহান্তে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে
  • AI প্রযুক্তির সাহায্যে বাস্তবসদৃশ ভিডিও তৈরি করতে পারবেন
  • Google Veo 3 ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংলাপ যোগ করে দেয়

Google Veo 3 টেক্সট বা ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারে

Photo Credit: Google

Google Veo 3 এখন ফ্রি! হ্যাঁ, ঠিকই শুনেছেন। মেড বাই গুগল ইভেন্টে Pixel 10 সিরিজের চারটি স্মার্টফোন, নয়া স্মার্টওয়াচ, ইয়ারবাড, এবং অত্যাধুনিক সমস্ত AI ফিচার্স ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি সংস্থাটি। সে সব নিয়ে আলোচনার রেশ না কাটতেই আরও একটি চমক নিয়ে হাজির হল তারা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বাস্তবসদৃশ ভিডিও তৈরির মডেল হল Veo 3, যা এখন পুরো সপ্তাহান্ত জুড়ে বিনামূল্যে ব্যবহার করতে পারবে সবাই। এটি একটি প্রিমিয়াম টুল যা ব্যবহার করতে সাবস্ক্রিপশন প্রয়োজন। কিন্তু শনি এবং রবিবার বিশ্বের সমস্ত ব্যবহারকারীদের কাছে তাদের AI ভিডিও বানানোর টুল উন্মুক্ত করে দিয়েছে গুগল।

Google Veo 3 AI মডেল বিনামূল্যে ব্যবহারের সুযোগ 

গুগল ভিও 3 মডেলটি এখন জেমিনাই অ্যাপের মাধ্যমে নিখরচায় অ্যাক্সেস করা যাচ্ছে। এটি সাধারণভাবে শুধু এআই প্রো সাবস্ক্রিপশন থাকলে ব্যবহার করা যায়, যার জন্য প্রতি মাসে 1,950 টাকা খরচ করতে হয়। প্রম্পট (লেখা) অথবা ছবি দিয়ে AI ভিডিও বানানোর সুযোগ আজ, কাল, ও সোমবার ভারতীয় সময় সকাল 10:30 পর্যন্ত উপলব্ধ থাকবে। প্রতিদিন সর্বোচ্চ তিনটি ভিডিও বানাতে পারবেন। মডেলটি 8 সেকেন্ডের 720 পিক্সেল রেজোলিউশন পর্যন্ত ভিডিও তৈরি করতে পারে।

Google Veo 3 ব্যবহার করে কীভাবে AI ভিডিও বানাবেন

  • আপনার ফোনে অথবা ওয়েবসাইটে জেমিনি অ্যাপটি খুলুন।
  • সার্চ বারে থাকা তিনটি বারে ক্লিক করুন।
  • এবার টুলসের লম্বা একটি তালিকা খুলে যাবে। সেখানে সবার শেষে Veo দিয়ে ভিডিও তৈরির  অপশন দেখতে পাবেন।
  • বিনামূল্যে AI ভিডিও বানাতে অপশনটি আলতো চাপুন।
  • Google তারপর আপনাকে Veo 3-এর মাধ্যমে ভিডিও তৈরি করার জন্য একটি দৃশ্যের বিস্তারিত বিবরণ বা প্রম্পট দিতে বলবে। আপনি চাইলে ছবি যোগ করেও ভিডিওতে রূপান্তর করতে পারবেন।

যত সুন্দর বর্ণনা দিতে পারবেন, Veo 3 ঠিক ততটাই দক্ষতার সঙ্গে মনের মতো ভিডিও বানিয়ে দেবে। গুগলের এই মডেলটির সবথেকে বড় সুবিধা হল, এটি কেবল দৃশ্য বা গ্রাফিক্স তৈরি করে না। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সংলাপ, ও নাটকীয় আবহ যোগ করে দেয়। চরিত্রের গড়ন যেমন স্বাভাবিক থাকে, তেমন ঠোঁটের নড়াচড়ার সাথে সংলাপ মিলে যায়। এতটাই বাস্তবিক যে ধরা অসম্ভব, ভিডিও ক্যামেরা ছাড়াই বানানো।

প্রসঙ্গত, Google Pixel 10 সিরিজ বুধবার রাতে লঞ্চ হয়েছে। ভারতে Pixel 10 এর দাম 79,990 টাকা। এটি ইন্ডিগো, ফ্রস্ট, লেমনগ্রাস, ও অবসিডিয়ান রঙে উপলব্ধ। Pixel 10 Pro ও Pixel 10 Pro XL এর দাম যথাক্রমে 1,09,999 টাকা ও 1,24,999 টাকা। Pixel 10 Pro Fold লঞ্চ হয়েছে 1,72,999 টাকায়। প্রতিটি ফোন 256 জিবি স্টোরেজে অপশনে এসেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Gemini, Google, Veo 3, AI Video, AI, Artificial Intelligence
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 4G বা 5G-তেও নেট স্লো চলছে? ফোনের এই 5 সেটিংস চেঞ্জ করলেই বাড়বে স্পিড
  2. Pova 8 Pro 5G ভারতে লঞ্চ হল, ফোনের পিছনে 177টি LED লাইটের আরও একটি ডিসপ্লে
  3. YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত
  4. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  5. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  6. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  7. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  8. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  9. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  10. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.