তেজের নতুন চ্যাট ফিচারস কিন্তু হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী নয়: গুগল

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 মে 2018 22:04 IST
হাইলাইট
  • র্তমানে 16 মিলিয়নেরও বেশি মাসিক গ্রাহক এটি ব্যবহার করছেন
  • গুগলের প্রধান পেমেন্ট অ্যাপটি হলো গুগল পে
  • লঞ্চের পর ছয় মাসেরও বেশি সময় ধরে এটি চলছে

গুগল I/O 2018 মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হতে চলেছে।  তার আগেই বেশ কয়েকটি আপডেট পাওয়া গেলো।  গুগলের পরবর্তী বিলিয়ন ইউসারস (এনবিইউ)-এর উদ্যোগ সম্পর্কে সংবাদপত্রের সদস্যদের জানানো হয়. এই প্রোগ্রামটি একত্রে তৈরি করা হয়েছিল ভারতের মতো ক্রমবর্ধমান বাজারে গ্রাহকরা যাতে আরো বেশি করে গুগলের পরিষেবা পেতে পারে সেকথা ভেবে।  বিজ্ঞাপন এবং বিপণন বিভাগের পরিচালক ড্যাভ শাপিরো এবং গুগল এর প্রোডাক্ট সুপারভাইজার জোশ উডওয়ার্ড এই আপডেট সম্পর্কে জানান। 

তিনটি নতুন অ্যাপ্( ডেটালি, ফাইলস গো এবং তেজ)-এর মধ্যে সবথেকে বেশি আলোচিত এবং সবথেকে বেশি ব্যবহৃত অ্যাপ্টি হলো গুগল তেজ।  লঞ্চের পর ছয় মাসেরও বেশি সময় ধরে এটি চলছে এবং বর্তমানে 16 মিলিয়নেরও বেশি মাসিক গ্রাহক এটি ব্যবহার করছেন।  এন বি ইউ এই অ্যাপ্ এ ইউটিলিটি বিল প্রদান এবং একটি নতুন চ্যাট বৈশিষ্ট্য আনতে চলেছে।  চ্যাট বৈশিষ্টটি যুক্ত হলে তেজ হয়তো হোয়াটস অ্যাপ্ কে ছাড়িয়ে যেতে পারে।  তবে উডওয়ার্ড বলছেন ব্যাপারটি সেরকম নয়।  আসলে গ্রাহকরা টাকা পাঠানোর সময় যে দীর্ঘ নোট ব্যবহার করছেন সেগুলিকে আরো সুসংহত করার জন্য এই চ্যাট বৈশিষ্ট্য আনা হচ্ছে। 

এদিকে, গুগল তেজ গ্রাহকদেরকে বিভিন্ন রকমের সুবিধা দিচ্ছে যেমন টাকা লেনদেন করার পর ক্যাশব্যাক এবং রেফারাল ক্যাশব্যাক. অ্যাপটি অ্যাড-ফ্রি তাই প্রশ্ন উঠছে গুগল কিভাবে লাভ করছে এটি থেকে।  শাপিরো ব্যাখ্যা করেছেন যে এখন তারা প্রাথমিক স্তরে কাজ করছেন এবং শুধুমাত্র গ্রাহকের প্রয়োজনীয়তা মেটানোর চেষ্টা করছেন তারা।  এও বলেছেন যে অ্যাপটি যে বর্তমানে কিছু সমস্যাও রয়ে গেছে। 

গুগল তেজ বর্তমানে একটি স্বতন্ত্র অ্যাপ্লিকেশন হলেও গুগলের প্রধান পেমেন্ট অ্যাপটি হলো গুগল পে। উডওয়ার্ড বলেছেন যে, এন বি ইউ কর্মসূচীর প্রধান লক্ষ হলো গুগল তেজের সাহায্যে ভারতে UPI বেসড পেমেন্ট অ্যাপের ব্যবহার আরো বাড়িয়ে তোলা. এই অ্যাপ কোন মূল্যের ফোনে উপলব্ধ হবে সেই সম্পর্কে অবশ্য কোনো তথ্য দেওয়া হয়নি তবে জানা গেছে যে বেশিরভাগ শহরেই এটি ছড়িয়ে দেবার চেষ্টা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  2. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  3. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  4. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  5. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  6. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  7. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  8. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  9. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  10. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.