Google Photos এ বিনামূল্যে আনলিমিটেড স্টোরেজ পেতে মানতে হবে এই শর্ত

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 ডিসেম্বর 2018 13:35 IST
হাইলাইট
  • আনলিমিটেড স্টোরেজ পেতে নির্দিষ্ট কিছু ফর্ম্যাটের ভিডিও আপলোড করতে হবে
  • VOB অথবা RAW ফর্ম্যাট ছাড়া সব ভিডিও ফর্ম্যাট সাপোর্ট করে Google Photos
  • স্মার্টফোনে তোলা ভিডিওতে আনলিমিটেড ব্যাক আপ পাওয়া যাবে

ছবি ও ভিডিও ব্যাক আপে বিনামূল্যে আনলিমিটেড স্টোরেজ দেয় Google Photos

2015 সালে নতুন রুপে Google Photos এ যোগ হয়েছিল আনলিমিটেড ক্লাউড ব্যাক আপ ফিচার। তবে আনলিমিটেড স্টোরেজ বিনামূল্যে দেওয়ার জন্য ছবি ও ভিডিও কোয়ালিটি কম্প্রেস করে সাইজ কমিয়ে দিত Google। প্রিমিয়াম সার্ভিসে Google Photos এ আরিজিনাল সাইজে আনলিমিটেড ছবি ও ভিডিও ব্যাক আপ নেওয়া যায়। তবে বিনামূল্যে আনলিমিটেড ক্লাউড স্টোরেজে নতুন শর্ত আরোপ করল সার্চ ইঞ্জিন জায়েন্ট। এবার থেকে Google Photos এ আনলিমিটেড স্টোরেজ পেতে নির্দিষ্ট কিছু ফর্ম্যাটের ভিডিও আপলোড করতে হবে।

সম্প্রতি Google সাপোর্ট পেজে এই খবর প্রকাশিত হয়েছে। এক বিবৃতিতে Google সাপোর্ট পেজে জানানো হয়েছে, “6 ডিসেম্বরের পরে আপলোড করা ভিডিও স্টোরেজ নেবে।” অর্থাৎ গ্রাহকদের না জানিয়েই ইতিমধ্যেই নতুন নিয়ম শুরু করে দিয়েছে Google। হাই এন্ড প্রফেশানাল ক্যামেরায় তোলা VOB অথবা RAW ফর্ম্যাট ছাড়া সব ভিডিও ফর্ম্যাট সাপোর্ট করে Google Photos।

.mpg, .mod, .mmv, .tod, .wmv, .asf, .avi, .divx, .mov, .m4v, .3gp, .3g2, .mp4, .m2t, .m2ts, .mts, and .mkv ভিডিও ফাইল ফর্ম্যাটগুলি Google Photos সাপোর্ট করে।

তবে যে সব গ্রাহক স্মার্টফোনে ভিডিও তুলে Google Photos এ ব্যাক আপ রাখেন তাদের এই পরিবির্তনে কোন সমস্যা হবে না। স্মার্টফোনে তোলা সব ভিডিও বিনামূল্যে আনমিটেড স্টোরেজ ব্যাক আপে সেভ করা যাবে।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google, Google Photos
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.