JioHotstar ChatGPT: বিনোদনের জগতে বিপ্লব, জিওহটস্টারে যুক্ত হল চ্যাটজিপিটি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 ফেব্রুয়ারি 2026 19:25 IST
হাইলাইট
  • JioHotstar বৃহস্পতিবার OpenAI-এর সাথে জোট বাঁধার ঘোষণা করেছে
  • জিওহটস্টার অ্যাপে ChatGPT চালিত ভয়েস ও টেক্সট অ্যাসিস্ট্যাস্ট যুক্ত হয়েছে
  • নিজের মুড বা পছন্দের কথা বললে বা টাইপ করলেই কনটেন্ট চলে আসবে

A ChatGPT-powered voice and text assistant will be directly into the JioHotstar app

JioHotstar ChatGPT: অবসর সময়ে পেলেই ভাল সিনেমা দেখার ইচ্ছা করে তো? উত্তরে না বলার মানুষ বেশি খুঁজে পাওয়া যাবে না। OTT অ্যাপ খুলে অনেকে প্রথম কাজ হল নতুন মুভির ক্যাটালগ চেক করা। কেউ আবার রিলসে দেখা দৃশ্যের কথা স্মরণ করে টাইপ করে সেই সিনেমা খোঁজেন। আবার কারোর ক্ষেত্রে থাম্বনেইল ইন্টারেস্টিং মনে হলে ক্লিক। কেউ আবার অন্তহীন স্ক্রল করে রণে ভঙ্গ দেয়। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে কনটেন্ট খোঁজার ক্ষেত্রে এই ঐতিহ্য বজায় রেখেছে আট থেকে আশি। কিন্তু JioHotstar বৃহস্পতিবার ঐতিহ্যবাহী সার্চ ব্যবস্থা আমূল পাল্টে দিতে OpenAI-এর সাথে জোট বাঁধার ঘোষণা করেছে।

JioHotstar প্ল্যাটফর্মে যুক্ত হল ChatGPT

জিওহটস্টার স্যাম অল্টম্যানের ওপেনএআই সংস্থার সাথে হাত মিলিয়ে তাদের অ্যাপে চ্যাটজিপিটি চালিত ভয়েস এবং টেক্সট অ্যাসিস্ট্যাস্ট যুক্ত করার ঘোষণা করেছে। নতুন ব্যবস্থায় আপনাকে আর টাইপ করে কনটেন্ট খুঁজতে হবে না। স্বাভাবিক ভাষায় কথা বলে সিনেমা, ওয়েব সিরিজ, বা স্পোর্টস খুঁজে পাবেন।

যদি কেউ বলে, "আজ বন্ধুদের নিয়ে দেখার মতো মজার একটা সিনেমা দেখাও", বা "বরুণ চক্রবর্তীর গতকালের ম্যাচের বোলিং-এর হাইলাইট চালিয়ে দাও", তাহলে জিওহটস্টারে চ্যাটজিপিটি চালিত সেই এআই ভয়েস কমান্ডের অর্থ বুঝে প্রাসঙ্গিক কনটেন্ট চোখের সামনে হাজির করবে। অর্থাৎ প্রথাগত কিওয়ার্ড সার্চের মাধ্যমে ভিডিও খোঁজার ধরন বদলে যাচ্ছে।

জিওহটস্টার বিবৃতিতে জানিয়েছে, ভয়েস ডিসকভারি প্রযুক্তিটি ওপেনএআই এর এপিআই ব্যবহার করে তৈরি হয়েছে। ফিচারটির আরও একটি বিশেষ সুবিধা হল, এটি আঞ্চলিক ভাষাও বুঝতে সক্ষম৷ ফলে ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষাতেও ভয়েস সার্চ করা যাবে। লাইভ ম্যাচ চলাকালীন স্কোর, খেলোয়ারের তথ্য, বা গুরুত্বপূর্ণ মুহূর্তে সম্পর্কেও প্রশ্ন করা যাবে।

JioHotstar দাবি করছে, কেবল নিজের মুড, ইচ্ছা, পছন্দের কথা বললে বা টাইপ করলে কনটেন্ট চলে আসবে। যদি রোমান্টিক বা থ্রিলার সিনেমা চালাতে বলা হয়, তাহলে AI সেই প্রসঙ্গ বুঝে সঙ্গে সঙ্গে অ্যাপের ক্যাটালগ থেকে নির্বাচন করে মুভি সাজেস্ট করবে। চালাকি করে ঘুরিয়ে পেঁচিয়ে প্রসঙ্গ ধরে কিছু বললেও, জিওহটস্টারের বিশাল কনটেন্টে ভান্ডার থেকে প্রাসঙ্গিক সিনেবা বা ওয়েব সিরিজ সামনে আনবে প্রযুক্তিটি।

মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটি আরও দাবি করছে, চ্যাটজিপিটি পরিচালিত নয়া AI অ্যাসিস্ট্যাস্ট কেবলমাত্র ইউজারের অনুরোধ করা কনটেন্ট সাজেস্ট করবে না, বরং সেই তার সঙ্গে মানানসই এমন কিছু প্রস্তাব করবে, যেগুলো দর্শক হয়তো মাথাতেই কখনও আনেনি। অর্থাৎ স্ক্রল করতে সময় নষ্ট হবে না এবং দ্রুত নিজের মতো কনটেন্ট খুঁজে পাওয়া যাবে৷ 

তবে নতুন ফিচার একসাথে সবার জন্য চালু হবে না। জিওহটস্টার জানিয়েছে, প্রথমে নির্দিষ্ট কিছু লাইভ ইভেন্ট এবং অন-ডিমান্ড কনটেন্টের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে রোলআউট শুরু হবে। তারপর ধাপে ধাপে পুরো প্ল্যাটফর্ম জুড়ে সুবিধাটি প্রসারিত করা হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: JioHotstar, OpenAI, ChatGPT, Artificial Intelligence
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে
  2. সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
  3. Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের
  4. মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিয়ে Itel খুব সস্তায় দুটি নতুন Android স্মার্টফোন ভারতে লঞ্চ করল
  5. Tecno Spark 50 Ultra 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও দুর্দান্ত AI ফিচার্স-সহ লঞ্চ হল
  6. iPad Mini: 5 বছর পর Apple-এর ছোট ট্যাবে আসছে সবচেয়ে বড় আপগ্রেড, কী বলতে পারবেন
  7. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  8. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  9. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  10. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.