ফেস রিকগনিশনে মুশকিল আসান, দুর্দান্ত এই অ্যাপ বানিয়ে ফেলেছে কলকাতার কোম্পানি

Android ও iOS ডিভাইসে ব্যবহার করা যাবে NexAEI অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে অফিসের রিসেপশনে ফেস রিকগনিশানের মাধ্যমে কর্মীরা নিজেদের উপস্থিতি জানতে পারবেন। এছাড়াও NexAEI অ্যাপ ব্যবহার করে সহজেই ছুটির আবেদন করা যাবে।

ফেস রিকগনিশনে মুশকিল আসান, দুর্দান্ত এই অ্যাপ বানিয়ে ফেলেছে কলকাতার কোম্পানি

Android ও iOS ডিভাইসে ব্যবহার করা যাবে NexAEI অ্যাপ

বিজ্ঞাপন

তবে কি রেসেপসানিস্টদের দিন শেষ হতে চলেছে? সম্প্রতি কলকাতার এক স্টার্ট আপ কোম্পানি একটি অ্যাপ সামনে নিয়ে এসেছে। কোম্পানির দাবি অফিসের ফ্রন্ট ডেস্ক ও হুম্যান রিসোর্স দপ্তরের অনেক সমস্যার সমাধান করবে এই অ্যাপ।

Android ও iOS ডিভাইসে ব্যবহার করা যাবে NexAEI অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে অফিসের রিসেপশনে ফেস রিকগনিশানের মাধ্যমে কর্মীরা নিজেদের উপস্থিতি জানতে পারবেন।  এছাড়াও NexAEI অ্যাপ ব্যবহার করে সহজেই ছুটির আবেদন করা যাবে। ফেস রিকগনিশন ব্যবহার করার জন্য  কর্মীরা কোন ভাবেই ভুয়ো উপস্থিতি জানাতে পারবেন না বলে দাবি করেছে কলকাতার কোম্পানিটি।

অফিসের বাইরে কাজ থাকলে এই অ্যাপ ব্যবহার জানিয়ে উর্ধতন কতৃপক্ষকে জানিয়ে দেওয়া যাবে। একই অ্যাপ ব্যবহার করে কর্মী অফিসের বাইরে ঠিক কোথায় কাজে গিয়েছেন তা দেখে নিতে পারবেন অফিসের উচ্চপদস্থ কর্মীরা। ফোনের লোকেশন সার্ভিস ব্যবহার করে এই ফিচার কাজ করবে। এছাড়াও যে কোন কর্মী একই অ্যাপ ব্যবহার করে ছুটির আবেদন করতে পারবেন।

 

শুধু অফিস কর্মীরা নয়,  ভিজিটরদের সামলাতেও ওস্তাদ NexAEI অ্যাপ। ভিজিটররা রিসেপশানে থাকা ফোন অথবা ট্যাবলেটে রেজিস্টার করে অফিস কর্মীদের সাথে যোগাযোগ করতে পারবেন।  ফেস রিকগনিশন ছাড়াও ভিজিটরদের জন্য থাকছে QR কোড অথবা মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশনের সুযোগ। ভিজিটর যে অফিস কর্মীর সাথে দেখা করতে চান তার নাম NexAEI অ্যাপ এর মধ্যে জানালে উক্ত কর্মীর ফোনে ভিজিটরের নাম ও অন্যান্য বিবরন সহ নোটিফিকেশান পৌঁছে যাবে।

কর্মী ও ভিজিটরদের এই বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য SHA-256 এনক্রিপশন ব্যবহার করে গুগল সার্ভারে স্টোর করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। Gadgets 360 কে কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছেন অফিসের রিসেপশন ও হিউম্যান রিসোর্স দপ্তরের কাজ সহজ করবে NexAEI অ্যাপ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Xiaomi 17T সিরিজের স্মার্টফোন 28 মে লঞ্চ হতে পারে, দীর্ঘ চার বছর পর ভারতে ফেরার জল্পনা
  2. Motorola G37 সিরিজের দুই নতুন ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি
  3. Redmi Turbo 5: রেডমি টার্বো সিরিজ এই প্রথম ভারতে আসছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
  4. iQOO Z11 জুনে ভারতে লঞ্চ হবে, দাম প্রকাশ্যে, থাকতে পারে 9,025mAh ব্যাটারি
  5. Screen Guard Tips: মাসের পর মাস একই স্ক্রিন গার্ড? না পাল্টে ফোনের বড় ক্ষতি ডেকে আনছেন না তো
  6. Android 17 ভার্সনে গুচ্ছের ফিচার্স ও AI দিচ্ছে Google, স্মার্টফোন কতটা পাল্টে যাবে দেখুন
  7. Nothing Phone 3 বিক্রি হচ্ছে 35,000 টাকা ছাড়ে, বৈশাখে বাম্পার অফার দিচ্ছে Amazon
  8. Vivo Y60 চুপিচুপি শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  9. Sony Xperia 1 VIII বাজার কাঁপাতে লঞ্চ হল, 16GB র‍্যাম, Zeiss ক্যামেরা, ও OLED ডিসপ্লে আছে
  10. Oppo-এর প্রথম 200MP কোয়াড ক্যামেরা ফোন Find X9 Ultra দেশে 21 মে লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Find X9s
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »