কোন মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করার পরিকল্পনা নেই: টেলিকম সেক্রেটারি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 অগাস্ট 2018 12:29 IST
হাইলাইট
  • সরকারের কোন মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করার পরিকল্পনা নেই
  • , সরকার “প্রযুক্তিগত সমাধান” খঁজার চেষ্টা করছে
  • আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মতো প্রযুক্তি ব্যবহার হতে পারে

Photo Credit: Twitter/ Aruna Sundararajan

সরকারের কোন মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করার পরিকল্পনা নেই। এই কথা জানিয়েছেন ভারত সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় টেলিকম দপ্তরের সেক্রেটারি অরুনা সুন্দরাজন বলেন, সরকার “প্রযুক্তিগত সমাধান” খঁজার চেষ্টা করছে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মতো প্রযুক্তি ব্যবহার করে এই সমাধান খোঁজার কাজ চলছে।

Advertisement

আগে এক রিপোর্টে জানানো হয়েছিল, ভুয়ো খবরের প্রচার রুখতে টেলিকম দপ্তর বিভিন্ন টেলিকম অপারেটারকে মেসেজিং অ্যাপ ব্লক করার নির্দেশ দিয়েছিল।

এই রিপোর্টের উত্তরে ভারতে সেলুলার অপারেটার অ্যাসোসিয়েশানের প্রধান বলেন একটি টেলিকম অপারেটারের পক্ষে নির্দিষ্ট কোন অ্যাপ ব্লক করা কঠিন কাজ। সরকারের আরও কার্যকর সমাধান খোঁজা উচিৎ।

মঙ্গলবার তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ WhatsApp সিইও ক্রিস ডেনিয়েলের সাথে দিল্লিতে এক বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে ভারতে WhatsApp এর মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন এই বৈঠকে WhatsApp সিইও ভুয়ো খবর প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: DoT, Aruna Sundararajan, WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  2. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  3. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  4. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  5. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  6. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  7. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  8. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  9. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  10. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.