ভারতে প্রিমিয়াম গ্রাহকদের জন্য নতুন ফিচার নিয়ে এল Truecaller

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 জুন 2019 09:31 IST
হাইলাইট
  • VoIP পরিষেবা নিয়ে এল Truecaller
  • ভারতে 10 কোটির বেশি গ্রাহক এই অ্যাপ ব্যবহার করেন
  • এখনও কোন বিবৃতি দেয়নি Truecaller

WhatsApp, Google Duo ভয়েস কলিং এর মতো কাজ করবে নতুন পরিষেবা।

গত কয়েক মাসে প্রিমিয়াম গ্রাহকদের জন্য একের পর এক নতুন ফিচার নিয়ে এসেছে কলার আইডি অ্যাপ Truecaller। ভারতে 10 কোটির বেশি গ্রাহক এই অ্যাপ ব্যবহার করেন। এবার শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্য নতুন ফিচার নিয়ে এল কোম্পানি। এর ফলে ডেটা ব্যবহার করে কল করা যাবে। জনপ্রিয় এই পরিষেবা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (VoIP) নামে বিশ্বব্যাপী পরিচিত এই পরিষেবা।

TelecomTalk ওয়েবসাইটে প্রথম Truecaller  অ্যাপে VoIP পরিষেবার খবর সামনে এসেছে। WhatsApp, Google Duo ভয়েস কলিং এর মতো কাজ করবে নতুন পরিষেবা। ভয়েস কলের জন্য পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে অথবা নেটওয়ার্ক পরিষেবার বাইরে থাকলে কাজে লাগবে Truecaller এর VoIP পরিষেবা।

Advertisement

আপাতত সিমীত সংখ্যক Truecaller প্রিমিয়াম গ্রাহক VoIP পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে কীভাবে সেই গ্রাহকদের বাছা হবে তা জানা যায়নি। তবে শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্যই এই পরিষেবা নিয়ে এসেছে কোম্পানিটি।

ইতিমধ্যেই এই পরিষেবা শুরু হলেও এই সম্পর্কে এখনও কোন বিবৃতি দেয়নি Truecaller। Gadgets 360 দপ্তরে Truecaller প্রিমিয়াম অ্যাকাউন্টে এই পরিষেবা ব্যবহার করা সম্ভব হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Truecaller, VoIP, Truecaller Premium
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.