বছরের শুরুতেই তিনটি নতুন ফিচার যোগ হল WhatsApp এ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 জানুয়ারী 2019 17:52 IST
হাইলাইট
  • গ্রুপ চ্যাটের মধ্যেই প্রিভেট রিপ্লাই করা যাবে
  • ছবি ও ভিডিও পাঠানোর আগে তার উপরে স্টিকার লাগানো যাবে
  • WhatsApp এ যে কোন কনট্যাক্টটের শেয়ার করা স্ট্যাটাসের প্রিভিউ দেখা যাচ্ছে

সোমবার iPhonbe এর জন্য তিনটি নতুন ফিচার নিয়ে এল WhatsApp

নতুন বছরের প্রথম ফিচার যোগ হল WhatsApp এ। সোমবার iPhonbe এর জন্য তিনটি নতুন ফিচার নিয়ে এল বিশ্বের এক নম্বর মেসেজিং সার্ভিস। নতুন ফিচারে iPhone থেকে গ্রুপ চ্যাটের মধ্যে ব্যাক্তিগত রিপ্লাই করা যাবে। এর সাথেই ছবিতে স্টিকার লাগানো যাবে আর থ্রি ডি টাচ ব্যবহার করে কনট্যাক্টের স্ট্যাটাস প্রিভিউ দেখা যাবে। সম্প্রতি বিটা ভার্সানে এই ফিচারগুলি এসেছিল।

নতুন ফিচারে গ্রুপ চ্যাটের মধ্যেই প্রিভেট রিপ্লাই করা যাবে। অর্থাৎ গ্রুপের মধ্যে কোন মেসেজ প্রাইভেট রিপ্লাই করলে নির্দিষ্ট ব্যাক্তি ছাড়া অন্য কেউ সেই মেসেজ দেখতে পাবেন না।

 

আরও পড়ুন: আরও সস্তা হল Mi A2, কত দামে পাওয়া যাচ্ছে এই ফোন?

 

 

এর সাথেই ছবি ও ভিডিও পাঠানোর আগে তার উপরে স্টিকার লাগানো যাবে। সম্প্রতি WhatsApp এ স্টিকার যোগ করার অপশান যোগ হয়েছিল। এবার ছবি ও ভিডিওর সাথেও সেই ফিচার ব্যবহার করা যাবে। ছবি বা ভিডিওর উপরে যে কোন জায়গাতে স্টিকার লাগানো সম্ভব।

 

আরও পড়ুন: নতুন রঙে বিক্রি শুরু হল Realme U1, সাথে বিনামূল্যে মিলছে Realme Buds

Advertisement

 

আরও পড়ুন: ধামাকা ফিচার সহ এই সপ্তাহে 65 ইঞ্চি স্মার্টটিভি ভারতে আনছে Xiaomi

Advertisement

 

নতুন ফিচারে WhatsApp এ যে কোন কনট্যাক্টটের শেয়ার করা স্ট্যাটাসের প্রিভিউ দেখা যাচ্ছে। স্ট্যাটাস ট্যাবে গিয়ে যে কোন কনট্যাক্টের উপরে ট্যাপ করে হোল্ড করে থাকলে স্ট্যাটাসের প্রিভিউ দেখা যাবে। 2015 সালে iPhone 6S ফোনের হাত ধরে iPhone এ থ্রি ডি টাচ ফিচার যোগ হয়েছিল। যদিও iPhone XR ফোনে থ্রিডি টাচ ফিচার কাজ করে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, WhatsApp for iPhone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.