আরও বেশি বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দিল WhatsApp

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 এপ্রিল 2020 15:59 IST
হাইলাইট
  • সম্প্রতি বিটা ভার্সানে এই ফিচার নিয়ে এসেছিল WhatsApp
  • একসঙ্গে আট জন গ্রুপ কল করতে পারবেন
  • সম্প্রতি এই ফিচারের কথা জানিয়েছেন মার্ক জাকারবার্গ

এখন WhatsApp ব্যবহার করে সর্বোচ্চ চার জন ভিডিও কল করতে পারেন

সম্প্রতি বিটা ভার্সনে এসেছিল এই ফিচার। এবার WhatsApp-এর তরফ থেকে জানানো হল একসঙ্গে আট জন ভিডিও কলে যোগ দিতে পারবেন। এতদিন WhatsApp ব্যবহার করে সর্বোচ্চ চার ভিডিও ও অডিও কল করতে পারতেন।  Facebook জানিয়েছে আগামী সপ্তাহ থেকে সব WhatsApp গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি এক Facebook পোস্টে WhatsApp থেকে একসঙ্গে আট জন ভিডিও কলের ফিচার প্রকাশ করেছেন কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ। তিনি বলেন, “নিয়মিত 70 কোটি গ্রাহক WhatsApp ও Messenger ব্যবহার করে কল করেন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে চার জনের পরিবর্তে এবার WhatsApp কলে আট জন যোগ দিতে পারবেন।”

Advertisement

WhatsApp প্রধান উইল ক্যাথকার্ট টুইটারে জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে সব আইফোন ও অ্যানড্রয়েড গ্রাহকের ফোনে এই ফিচার পোয়ঁছে যাবে। অর্থাৎ আগামী স্টেবেল আপডেটেই নতুন গ্রুপ কলিং ফিচার পৌঁছবে WhatsApp-এ।

একই Facebook পোস্ট থেকে Messenger Rooms লঞ্চের কথা জানিয়েছেন জাকারবার্গ। এর ফলে Messenger থেকেই একসঙ্গে 50 জন ভিডিও কনফারেন্স করতে পারবেন। Zoom-কে টেক্কা দিতেই এই ফিচার নিয়ে এসেছে Facebook। বিশ্বব্যাপী মোট 250 কোটি গ্রাহক Messenger ব্যবহার করেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সবার কাছে এই ফিচার পৌঁছে যাবে। ভিডিও কলে WhatsApp ও Instagram গ্রাহকদের যোগ দেওয়ার ব্যবস্থা থাকছে। এমনকি Facebook অ্যাকাউন্ট না থাকলেও আমন্ত্রণের লিঙ্কে ক্লিক করে ব্রাউজার থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার ব্যবস্থা থাকছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  2. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  3. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  4. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  5. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  6. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  7. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  8. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  9. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  10. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.