বিশ্বব্যাপী সবথেকে বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপগুলি

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 17 মে 2019 17:26 IST
হাইলাইট
  • 2019 সালের প্রথম তিন মাসে সবথেকে বেশি ডাউনলোড হয়েছে WhatsApp
  • এই তালিকায় দুই নম্বরে রয়েছে Facebook Messenger
  • প্রথম 5 টি অ্যাপ এর চারটি অ্যাপ Facebook এর

2019 সালের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী ডাউনলোডের নিরিখে এক নম্বরে রয়েছে WhatsApp

2019 সালের প্রথম তিন মাসে সবথেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ এর তালিকা প্রকাশ করল Sensor Tower। এই সময়ে মোট ডাউনলোডের নিরিখে এক নম্বরে রয়েছে WhatsApp। 2019 সালের প্রথম ত্রৈমাসিকে বিশ্বব্যাপী মোট 22.3 কোটি বার ডাউনলোড হয়েছে এই অ্যাপ।

তবে iOS ডিভাইসে মোট ডাউনলোডের নিরিখে এক নম্বরে রয়েছে TikTok। 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ মাসে App Store থেকে মোট 3.3 কোটি বার ডাউনলোড হয়েছে এই অ্যাপ। তবে Android ফোনে মোট ডাউনলোডের নিরিখে এক নম্বরে রয়েছে WhatsApp। এই সময়ে Play Store থেকে মোট 19.9 কোটি বার ডাউইনলোড হয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।

Advertisement

2018 সালের শেষ চার মাসে ডাউনলোডের নিরিখে যে চারটি অ্যাপ সবার উপরে ছিল সবাই 2019 সালের প্রথম তিন মাসে নিজের জায়গা ধরে রেখেছে। বিশ্বব্যাপী মোট ডাউনলোডের নিরিখে এক নম্বরে রয়েছে WhatsApp। 2019 সালের প্রথম ত্রৈমাসিকে মোট 22.3 কোটি বার ডাউনলোড হয়েছে এই অ্যাপ। দুই নম্বরে রয়েছে Facebook Messenger। মোট 20.9 কোটি বার ডাউনলোড হয়েছে এই অ্যাপ। মোট ডাউনলোডের নিরিখে তিন নম্বরে রয়েছে TikTok। এর পরে চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে Facebook ও Instagram।

এই প্রহম মোট ডাউনলোডের নিরিখে প্রথম 20 তে পৌঁছেছে PicsArt আর Biugo।প্রথমটা ছবি এডিট করার অ্যাপ, পরেরটা ভিডিও এডিটিং অ্যাপ। এছাড়াও 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে  মোট ডাউনলোডের নিরিখে প্রথম 20 তে রয়েছে ShareIt, YouTube, Like Video, Netflix, Snapchat, Spotify, Hotstar, Uber, Twitter আর  Amazon এর মতো অ্যাপগুলি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  2. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  3. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  4. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  5. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  6. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  7. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  8. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  9. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  10. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.