YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম

YouTube পার্টনার প্রোগ্রামে নতুনআবেদনকারীদের গত 365 দিনে অন্তত 8,000 ঘন্টা ওয়াচ টাইম বা বিগত 90 দিনে 2 কোটি শর্টস ভিউ পেতে হবে।

YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম

Photo Credit: Unsplash/Rubaitul Azad

YouTube is also changing how Shorts revenue is distributed

হাইলাইট
  • YouTube থেকে আয়ের নিয়মে বদল আসছে 2027 সালে
  • গত 365 দিনে 8,000 ঘন্টা ওয়াচ টাইম পেলে পার্টনার প্রোগ্রামে আবেদন করা যাবে
  • YouTube Shorts থেকে রেভিনিউ ভাগ করার নিয়মেও পরিবর্তন আসছে
বিজ্ঞাপন

উচ্চ আয়ের নিরিখে এখন ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে একই সারিতে বসছে ইউটিউবার পেশা। অনলাইন মাধ্যম থেকে আয় ও খ্যাতির জন্য ইউটিউবে নিত্যনতুন চ্যানেল খুলে বসছেন অনেকেই। কিন্তু নতুন নিয়ম এনে YouTube থেকে আয়ের পথ বেশ কিছুটা কঠিন করতে চলেছে Google। সংস্থাটি তাদের ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YPP) বড় পরিবর্তন আনার ঘোষণা করেছে। 2027 সাল থেকে নতুন ক্রিয়েটরদের বিজ্ঞাপন (Ad) ও ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ শেয়ারিং-এর সুবিধা পেতে গেলে নতুন যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। নতুন নিয়ম অনুসারে, ইউটিউব থেকে আয় করতে হলে বর্তমানের তুলনায় বেশি ভিউ এবং ওয়াচটাইম (দর্শকদের ভিডিও দেখার সময়) অর্জন করতে হবে।

YouTube থেকে আয়ের নিয়মে বদল

সংস্থা জানিয়েছে, ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে চাইলে নতুন ক্রিয়েটরদের গত 365 দিনে অন্তত 8,000 ঘন্টা কোয়ালিফায়েড ওয়াচ টাইম বা বিগত 90 দিনে 2 কোটি Shorts ভিউ পেতে হবে। এই নিয়মগুলি 2027 সালের পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তবে যারা ইতিমধ্যেই আগে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্য, তাদের উপর শর্ত বদলের কোনও প্রভাব পড়বে না।

2018 সালের পর এটি ইউটিউব পার্টনার প্রোগ্রামে প্রথম বড় পরির্তন। গুগলের লক্ষ্য, সক্রিয় ও নিয়মিত কনটেন্ট তৈরি করা ক্রিয়েটরদের আরও বেশি গুরুত্ব দেওয়া এবং তাদের আয়ের সুযোগ বাড়ানো। ইউটিউব শর্টস থেকে রেভিনিউ ভাগ করার নিয়মেও পরিবর্তন আনছে।

আগামী ফেব্রুয়ারি 1, 2027 থেকে শর্টস থেকে বিজ্ঞাপন এবং রেভিনিউ শেয়ারিং চালু রাখতে আগের 90 দিনে অন্তত 1 কোটি ভিউ অর্জন করতে হবে। যে সব চ্যানেল এক কোটি ভিউয়ের সীমার নিচে চলে যাবে, তাদের আয় অবশ্য বন্ধ হবে না। তারা আগের মতো লং-ফর্ম বা দীর্ঘ ভিডিও কনটেন্ট থেকে উপার্জন করতে পারবে।

কোনও চ্যানেল 90 দিনের মধ্যে আবার 1 কোটি শর্টস ভিউ পেয়ে গেলে রেভিনিউ শেয়ারিং স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ইউটিউব আরও জানিয়েছে, ভবিষ্যতে শুধু বিজ্ঞাপন-নির্ভর মডেলের উপর নির্ভর না করে নতুন ধরনের ইনসেন্টিভ প্রোগ্রাম চালু করা হবে। যার মধ্যে রয়েছে ইউটিউব শপিংয়ের সঙ্গে যুক্ত বোনাস, ব্র্যান্ডের সঙ্গে ডিল, নতুন ট্রেন্ড শুরু ও তা জনপ্রিয় করার জন্য অতিরিক্ত আয়ের সুযোগ।

অন্য দিকে, YouTube তাদের Premium Lite পরিষেবা আরও বেশি দেশে চালু করছে। যে সব দেশে Premium প্ল্যান উপলব্ধ, সেখানে ধীরে ধীরে Lite চালু হচ্ছে। এটি বিজ্ঞাপন ছাড়াই বেশিরভাগ কনটেন্ট দেখাবে। এছাড়াও, অফলাইন এবং ব্যাকগ্রাউন্ডে দেখার সুবিধা আছে। ভারতে ইউটিউব প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনের দাম 89 টাকা। এটি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টটিভি-সহ বিভিন্ন ডিভাইসে উপলব্ধ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  2. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  3. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  4. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  5. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  6. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  7. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  8. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  9. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  10. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »