চুরি যাওয়া ফোন খুঁজে দিতে নতুন পোর্টাল নিয়ে এল টেলিকম দপ্তর

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 সেপ্টেম্বর 2019 11:33 IST

সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (CEIR) নামে একটি প্রোজেক্ট অধিগ্রহন করেছে টেলিকম দপ্তর

চুরি যাওয়া স্মার্টফোন খুঁজে দিতে বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্রীয় টেলিকম দপ্তর। সম্প্রতি যোগাযোগ মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ মুম্বাইতে একটি পোর্টাল উদ্বোধন করেছেন। এই পোর্টালের মাধ্যমে হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পাওয়া যাবে। এই কারণে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (CEIR) নামে একটি প্রোজেক্ট অধিগ্রহন করেছে টেলিকম দপ্তর। স্মার্টফোন চুরির খবর এলে এই প্রোজেক্টের মাধ্যমে তা ব্লক করে দেওয়া হবে। কোন মোবাইল নেটওয়ার্ক থেকেই এই স্মার্টফোন ব্যবহার করা যাবে না। এছাড়াও চুরি যাওয়া স্মার্টফোন খুঁজে পাওয়া সম্ভব হবে।

সব ফোনে একটি আলাদা নম্বর থাকে। এই নম্বরকে ইন্টারন্যাশানাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (IMEI) নম্বর বলা হয়। “চুরির পরে কিছু স্মার্টফোনের IMEI নম্বর বদল করে নেওয়া যায়। এর ফলে একাধিক ফোনে এক IMEI নম্বর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই মুহুর্তে দেশে একই IMEI নম্বরে একাধিক ফোনের সংখ্যা অনেক।” জানিয়েছে টেলিকম দপ্তর।

Advertisement

সেই ক্ষেত্রে IMEI ব্লক করলে যে গ্রাহকের ফোন চুরি হয়নি তিনি সমস্যায় পড়তে পারেন। ফলে দেশের সব নকল IMEI ফোন চিহ্নিত করা জরুরি। এর ফলে CEIR (ওয়েবসাইট) প্রোজেক্ট শুরু হয়েছে।

কীভাবে অভিযোগ জানাবেন?

ফোন চুরি হলে প্রথমে নিকটবর্তী থানায় গিয়ে এফআইআর করতে হবে। এর পরে 14422 নম্বরে ফোন করে টেলিকম দপ্তরকে জানাতে হবে। এর পরে টেলিকম দপ্তর সেই স্মার্টফোন ব্লক করে দেবে। অন্য কোন সিম কার্ড ব্যবহার করে এই স্মার্টফোন ব্যবহারের চেষ্টা হলে সেই খবর পুলিশের কাছে পৌঁছে যাবে। সম্প্রতি Livemint এ প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। আপাতত মহারাষ্ট্রে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হয়েছে।

Advertisement

2017 সাল থেকে CEIR প্রোজেক্টে কাজ করছে টেলিকম দপ্তর। 2017 সাল থেকে IMEI নম্বরের ডেটাবেস তৈরী হচ্ছে সেখানে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: DoT, CEIR, IMEI, Ravi Shankar Prasad
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.