ডেটার দাম অন্তত সাত গুণ বাড়াচ্ছে Vodafone Idea, শেষ হবে অনলিমিটেড ভয়েস কল

প্রতি জিবি ডেটার জন্য অন্তত 35 টাকা দাম বেঁধে দেওয়ার আবেদন জানিয়েছে Vodafone Idea। 1 এপ্রিল থেকেই নতুন দাম লাগু হতে পারে।

ডেটার দাম অন্তত সাত গুণ বাড়াচ্ছে Vodafone Idea, শেষ হবে অনলিমিটেড ভয়েস কল

1 এপ্রিল থেকে আবার দাম বাড়াতে পারে Vodafone Idea

হাইলাইট
  • প্রতি জিবি ডেটা ব্যবহার করতে গ্রাহককে অন্তত 35 টাকা খরচ করতে হবে
  • সঙ্গেই বিনামূল্যে আনলইমিটেড ভয়েস কল শেষ করতে চলেছে Vodafone Idea
  • প্রতি মিনিটে 6 পয়সা খরচ করতে হতে পারে
বিজ্ঞাপন

টিকে থাকতে বিপুল পরিমাণ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল Vodafone Idea। এপ্রিল থেকেই প্রতি জিবি ডেটা ব্যবহার করতে Vodafone Idea গ্রাহকদের অন্তত 35 টাকা খরচ করতে হবে। এছাড়াও বিনামূল্যে আনলিমিটেড কলের জামানা শেষ হতে চলেছে। ভয়েস কলে প্রতি মিনিটে 6 পয়সা খরচ হতে পারে। 1 এপ্রিল থেকেই নতুন দাম লাগু হতে পারে।

টেলিকম দপ্তরকে লেখা এক চিঠিতে কোম্পানি জানিয়েছেন, প্রতি জিবি ডেটার জন্য অন্তত 35 টাকা দাম বেঁধে দেওয়ার আবেদন জানিয়েছে Vodafone Idea। এছাড়াও প্রিপেড কানেকশন ব্যবহারের জন্য মাসে গ্রাহক প্রতি অন্তত 50 টাকা শুল্ক করার আবেদন জানিয়েছে কোম্পানিটি। এই মুহূর্তে প্রতি জিবি ডেটার জন্য গ্রাহককে 4 টাকা থেকে 5 টাকা খরচ করতে হয়।

সূত্র মারফৎ জানা গিয়েছে ডেটার দাম বাড়ানোর সঙ্গেই বিনামূল্যে আনলইমিটেড ভয়েস কল শেষ করতে চলেছে Vodafone Idea। নতুন নিয়মে গ্রাহককে ভয়েস কল করতে প্রতি মিনিটে 6 পয়সা খরচ করতে হতে পারে।

Jio গ্রাহকদের জন্য বড় ধাক্কা! কমলো প্রিপেড প্ল্যানের বৈধতা

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কেন্দ্রের কাছে প্রায় 53,000 কোটি টাকা এজিআর বাকি রয়েছে কোম্পানির। সেই টাকা সাধারণ গ্রাহকের পকেট থেকেই সংগ্রহের জন্য এক ধাক্কায় বিপুল দাম বাড়াতে চলেছে Vodafone Idea।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »