জুলাই মাসে সামনে আসবে নতুন ডিজাইনের Gmail

শুধুমাত্র G সুইট গ্রাহকরাই এই ফিচার ব্যাবহার করতে পারবেন। যে সব গ্রাহকরা ব্যাক্তিগত বা সংস্থার তরফ থেকে পেড Gmail ব্যাবহার করেন তাদেরকেই G সুইট গ্রাহক বলা হয়।

জুলাই মাসে সামনে আসবে নতুন ডিজাইনের Gmail
হাইলাইট
  • Gmail গ্রাহকদের নতুন “আর্লি অ্যাডাপটার প্ল্যান” চালু করল গুগল
  • অফলাইনে Gmail ব্যাবহারের মতো একাধিক নতুন ফিচার যোগ হয়েছে আপডেটে
  • শুধুমাত্র G সুইট গ্রাহকরাই এই ফিচার ব্যাবহার করতে পারবেন
বিজ্ঞাপন

Gmail গ্রাহকদের নতুন “আর্লি অ্যাডাপটার প্ল্যান” চালু করল গুগল। নতুন ডিজাইনের Gmail ব্যাবহারের জন্যই এই প্ল্যান আনা হয়েছে। অফলাইনে Gmail ব্যাবহারের মতো একাধিক নতুন ফিচার যোগ হয়েছে আপডেটেড Gmail এ।

“আপনাকে এবং আপনার সংস্থাকে নতুন Gmail আসার আগে তা ব্যাবহারে সড়গড় করার জন্য এই আর্লি অ্যাক্সেক প্ল্যান আনা হয়েছে। গ্রাহকরা চাইলে এই প্ল্যানে যোগদান করতে পারেন।” সোমবার এক ব্লগ পোস্টে এই খবর জানিয়েছেন G সুইট টিম।

শুধুমাত্র G সুইট গ্রাহকরাই এই ফিচার ব্যাবহার করতে পারবেন। যে সব গ্রাহকরা ব্যাক্তিগত বা সংস্থার তরফ থেকে পেড Gmail ব্যাবহার করেন তাদেরকেই G সুইট গ্রাহক বলা হয়। তবে সাধারণ গ্রাহকরা কবে থেকে এই ফিচার ব্যাবহার করতে পারবেন সেই বিষয়ে মন্তব্যে জারাজ থেকে গুগল।

এই ফিচার সামনে আসার পরে G সুইট অ্যাডমিনরা তার ব্যাবহারকারীদের নতুন এই Gmail ব্যাবহারের সুযোগ দিতে পারবেন। G সুইট টিমে তরফ থেকে জানানো হয়েছে একজন গ্রাহকের কাছে এই ফিচার পৌছে যাওয়ার পর তার পছন্দ না হলে  4 সপ্তাহের মধ্যে আবার পুরনো Gmail এ ফিরে যাওয়ার সুযোগ থাকবে গ্রাহকদের কাছে।

আগামী অক্টোবর মাস পর্যন্ত গ্রাহকরা এই নতুন Gmail থেকে বেরিয়ে আসার অপশান পাবেন। জুলাই মাস থেকে সবভ গ্রাহক নতুন এই Gmail ব্যাবহার করতে পারবেন।  

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »