15 বছর পূর্ণ করল Gmail, দেড় দশকের সংক্ষিপ্ত ইতিহাস

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 এপ্রিল 2019 19:10 IST
হাইলাইট
  • 2004 সালের 1 এপ্রিল Gmail শুরু হয়েছিল
  • এই মুহুর্তে বিশ্বব্যাপী 150 কোটি গ্রাহক Gmail ব্যবহার করেন
  • শুরুতে প্রত্যেক গ্রাহক 1GB স্টোরেজ পেতেন

2004 সালের 1 এপ্রিল Gmail পরিষেবা শুরু হয়েছিল

এই মুহুর্তে বিশ্বব্যাপী 150 কোটি গ্রাহক Gmail ব্যবহার করেন। সোমবার 15 বছর পূর্ণ করল Google এর ইমেল সার্ভিস। 2004 সালের 1 এপ্রিল পল বুছেইট Gmail শুরু করেছিলেন। শুরুতে একজ গ্রাহকন 1GB স্টোরেজ পেতেন। শুরু থেকেই Gmail পরিষেবা বিনামূল্যে দেয় Google। পরে এন্টারপ্রাইজদের জন্য পেড Gmail Suit পরিষেবা শুরু হয়।

বর্তমানে প্রত্যেক Gmail গ্রাহক  বিনামূল্যে 15GB ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন। একটি ইমেলে সর্বোচ্চ 50MB ফাইল রিসিভ করা যায়। ফাইল সেন্ড করলে সর্বোচ্চ 25MB অ্যাটাচমেন্টে পাঠানো যায়।

Advertisement

এর থেকে বড় ফাইল পাঠাতে চাইলে Google Drive এর সাহাজ্য নিয়ে হয়।

CNET এ এক রিপোর্টে জানানো হয়েছে, “Yahoo Mail এর মাসিক গ্রাহক সংখ্যা 22.8 কোটি। ধীরে ধীরে AOL Mail ও Hotmail এর মতো ইমেল পরিষেবাগুলিকে ধরাশায়ী করেছে Gmail।”

এরপরে কোম্পানি জনপ্রিয় নেভিগেশান পরিষেবা Google Maps লঞ্চ করে। এই মুহুর্তে বিশ্বের এক নম্বর নেভিগেশান পরিষেবা Google Maps।

Advertisement

এর পরে সামনে আসে Android ও YouTube এর মতো জনপ্রিয় পরিষেবাগুলি। এই মুহুর্তে বিশ্বের এক নম্বর মোবাইল অপারেটিং সিস্টেম Android। আর বিশ্বের এক নম্বর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম YouTube।

এর পরে সামনে আসে Google এর ওয়েব ব্রাউজার Chrome। মুহুর্তে Internet Explorer ছেড়ে বিশ্বের সবথেকে জনপ্রিয় ব্রাউজারের তকমা ছিনিয়ে নেয় Chrome।

“এই সব Google সার্ভিসের গ্রাহক সংখ্যা 100 কোটির বেশি। বিশ্বব্যাপী প্রত্যেক 10 টি স্মার্টফোনের 9 টি Android।” জানানো হয়েছে রিপোর্টে।

Advertisement

জানুয়ারি মাসে মোবাইল ফোনে Gmail এর ডিজাইন ঢেলে সাজিয়েছে Google। যোগ হয়েছে একাধিক নতুন ফিচার। 2018 সালে ওয়েব ভার্সানে যোগ হয়েছিল স্মার্ট রিপ্লাই। পরে মোবাইল ফোনে এই ফিচার পৌঁছেছিল।  

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google, Gmail
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.