কেরালায় বন্যা দুর্গতদের 7 কোটি টাকা সাহায্য করল Apple

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 অগাস্ট 2018 16:18 IST

বিপদে কেরালার মানুষের পাশে দাঁড়ালো মার্কিন টেক জায়েন্ট Apple। কেরালা বন্যাত্রানে 7 কোটি টাকা আনুদান ঘোষণা করল সিলিকন ভ্যালির কোম্পানিটি।

“কেরালার বন্যায় আমরা মর্মাহত। সেই রাজ্যে বন্যাত্রানে 7 কোটি টাকা দান করেছে কোম্পানি। মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে এই টাকা দেওয়া হয়েছে। যে সব মানুষ ঘড় ছাড়া তাঁদের ঘড়ে ফেতারে এই অনুদান করেছে কোম্পানি।” বলে এক বিবৃতিতে জানিয়েছে Apple।

কোম্পানির ওয়েবসাইট, App Store ও iTunes Store এ গ্রাহকদের কেরালায় সাহায্য করার আবেদন জানিয়েছে Apple।

“এর সাথেই আমরা iTunes ও App Store এ ডোনেশান বাটন শুরু করেছি। যে সব গ্রাহকরা কেরালায় বন্যাত্রানে অনুদান দিতে চান তাঁরা এই বাটনে ক্লিক করে দান করতে পারেন।” জানিয়েছে Apple। এর আগেও বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় ত্রানের জন্য iTunes ও App Store থেকে অনুদান সংগ্রহ করেছে Apple।

এই বাটনে ক্লিক করে ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা $5, $10, $25, $50, $100 ও $200 কেরালায় অনুদান দিতে পারবেন।

ইতিমধ্যেই কেরালায় ভয়াবহ বন্যায় 417 জন মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও সেই রাজ্যে ত্রান শিবিরে 8.69 লক্ষ মানুষ রয়েছেন। সারা রাজ্যে মোট 2,787 টি ত্রান শিবিরে এই স্মরণার্থীরা রয়েছেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Kerela Floods
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Sarvam Edge: বিনা ইন্টারনেটে AI চলবে ফোন-ল্যাপটপে, ভারতীয় সংস্থার চ্যালেঞ্জ গুগল, চ্যাটজিপিটিকে
  2. Oppo K14x 5G: 1500 টাকা ছাড়ে ওপ্পোর নয়া 6500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা ফোনের সেল শুরু হল
  3. 6300mAh ব্যাটারি ও 18GB ডাইনামিক র‍্যামের সাথে Realme P4 Lite লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারিতে, দাম 10 হাজারের মধ্যে?
  4. 20,500 টাকার বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং, দুর্দান্ত প্রসেসর ও ক্যামেরা
  5. Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
  6. প্রেমদিবসে Realme-এর নতুন মেরুন রেড ফোনের সেল শুরু হল, 14,000 টাকার কমে 144Hz রিফ্রেশ রেট, 7000mAh ব্যাটারি
  7. Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
  8. Aadhaar Card: জালিয়াতি রুখতে আসছে নতুন আধার কার্ড, বিশেষ কী থাকবে দেখুন
  9. Poco C81 Pro শীঘ্রই 6,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হবে, লিস্টেড হল NBTC ওয়েসাইটে
  10. Asus একসাথে ছয়টি ল্যাপটপ লঞ্চ করল, OLED টাচস্ক্রিন ও 16GB র‍্যাম রয়েছে, এক চার্জে 25 ঘন্টা চলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.