গোটা দেশের 200 শহরে শুরু হল JioMart পরিষেবা

Amazon ও Flipkart কে টেক্কা দিতে সম্প্রতি ই-কমার্স পরিষেবা নিয়ে এসেছিল জিও। JioMart-এর মাধ্যমে ঘরে বসে স্মার্টফোন থেকে মুদিখানা সামগ্রী অর্ডার মরা যাবে।

গোটা দেশের 200 শহরে শুরু হল JioMart পরিষেবা

পাড়ার দোকান থেকেই JioMart-এর মাধ্যমে অর্ডার করা যাবে

বিজ্ঞাপন

Amazon ও Flipkart কে টেক্কা দিতে সম্প্রতি ই-কমার্স পরিষেবা নিয়ে এসেছিল জিও। JioMart-এর মাধ্যমে ঘরে বসে স্মার্টফোন থেকে মুদিখানা সামগ্রী অর্ডার মরা যাবে। শুরুতে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হলেও এবার গোটা দেশের 200টা শহরে ডেলিভারি শুরু করেছে JioMart। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই তথ্য জানিয়েছে মুম্বাইয়ের কোম্পানিটি।

সম্প্রতি মুম্বাইয়ের নির্বাচিত এলাকায় JioMart ডেলিভারি শুরু করেছিল মুকেশ আম্বানির কোম্পানি। ইতিমধ্যেই 5.7 বিলিয়ন মার্কিন ডলারে জিওর 9.99 শতাংশ মালিকানা কিনেছে ফেসবুক।

ফেসবুকের সঙ্গে হাত মিলিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিওমার্টে অর্ডার করা যাচ্ছে। ইতিমধ্যেই গোটা দেশে ৪০ কোটি গ্রাহক নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

এপ্রিলে WhatsApp-এর সঙ্গে হাত মিলিয়ে JioMart অনলাইন পোর্টাল শুরু করে ছিল মুকেশ আম্বানির কোম্পানি। শুরুতে মুম্বাইয়ের কয়েকটি এলাকায় অনলাইন ব্যবসা শুরু করেছে রিলায়েন্স জিও। ধীরে ধীরে গোটা দেশে JioMart পরিষেবা শুরু হবে। এর ফলে দেশের 40 কোটি WhatsApp গ্রাহকের এই ই-কমার্স পরিষেবা পৌঁছে যাবে।

Amazon ও Flipkart-কে কড়া প্রতিযোগিতা ছুঁড়ে দিতেই JioMart ই-কমার্স ব্যবসা শুরু করেছেন এশিয়ার ধনী তম ব্যক্তি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির নিজস্ব স্টোর ছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কেনাকাটা করা যাবে।

JioMart থেকে কেনাকাটা করতে গ্রাহককে নিজের স্মার্টফোনে 8850008000 নম্বর সেভ করে WhatsApp মেসেজ করতে হবে। এর পরে JioMartএর তরফ থেকে একটি লিঙ্ক পাঠানো হবে। এই লিঙ্কে ক্লিক করে অর্ডার করা যাবে। অর্ডার করার কোন দোকানে তা পৌঁছল মেসেজ করে গ্রাহককে জানানো হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »