নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করল Asus

Asus ROG Zephyrus Sল্যাপটপে একটি 15.6 ইঞ্চি FullHD IPS ডিসপ্লে থাকবে। এই ল্যাপটপে শরু বেজেল ব্যবহার করেছে Asus। 144Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লের রেসপন্স টাইম মাত্র 3 মিলি সেকেন্ড।

নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করল Asus

Asus ROG Zephyrus S ল্যাপটপের GS মডেলে 8GB GDDR5 VRAM সহ Nvidia GeForce GTX 1070  গ্রাফিক্স কার্ড থাকছে।

হাইলাইট
  • হাই এন্ড AAA টাইটেল গেমিং এর জন্য এই ল্যাপটপ লঞ্চ করেছে Asus
  • এই ল্যাপটপে থাকবে 8GB GDDR5 VRAM গ্রাফিক্স চিপ আর পাওয়ারফুল স্পিকার
  • কত দামে এই ল্যাপটপ কেনা যাবে লঞ্চের সময় তাও জানায়নি Asus
বিজ্ঞাপন

ROG সিরিজে নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করল তাইওয়ানের টেক জায়েন্ট Asus। দুটি আলাদা মডেলে ROG Zephyrus S ল্যাপট লঞ্চ করেছে Asus। এই মডেল দুটি হল GX531GS আর GX531GM। এই দুটি মডেলে Windows 10 Home/ Windows 10 Pro অপারেটিং সিস্টেম চলবে। এর সাথেই এই ল্যাপটপে থাকবে 8GB GDDR5 VRAM গ্রাফিক্স চিপ আর পাওয়ারফুল স্পিকার। সার্টিফায়েড VR রেডি নতুন Asus ROG Zephyrus S ল্যাপটপ। হাই এন্ড AAA টাইটেল গেমিং এর জন্য এই ল্যাপটপ লঞ্চ করেছে Asus।

ল্যাপটপ লঞ্চ করলেও ROG Zephyrus S ল্যাপটপ কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কোন তথ্য জানায়নি কোম্পানি। এমনকী কত দামে এই ল্যাপটপ কেনা যাবে লঞ্চের সময় তাও জানায়নি তাইওয়ানের কোম্পানিটি। এই ল্যাপটপে টাচপ্যাড কি-বোর্ডের ডান দিকে ব্যবহার করা হয়েছে।

Asus ROG Zephyrus Sল্যাপটপে একটি 15.6 ইঞ্চি FullHD IPS ডিসপ্লে থাকবে। এই ল্যাপটপে শরু বেজেল ব্যবহার করেছে Asus। 144Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লের রেসপন্স টাইম মাত্র 3 মিলি সেকেন্ড। এর সাথেই 100 শতাংশ sRGB কালার গামট সাপোর্ট করবে এই ডিসপ্লে। ল্যাপটপের দুটি মডেলেই 8th gen Intel Core i7-8750H প্রসেসার ব্যবহার হয়েছে। এর সাথেই থাকছে 8GB DDR4 2,666MHz RAM। গ্রাহকের মনে হলে GX531GS

 ল্যাপটপের RAM 16GB পর্যন্ত আর GX531GM ল্যাপটপের RAM 24GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এছাড়াও এই ল্যাপটপে দুটি 512GB SSD স্টোরেজ ব্যবহার হয়েছে।

গেমিং কম্পিউটারের অন্যতম প্রধান অনশ গ্রাফিক্স কার্ড। Asus ROG Zephyrus S ল্যাপটপের GS মডেলে 8GB GDDR5 VRAM সহ Nvidia GeForce GTX 1070  গ্রাফিক্স কার্ড ব্যবহার হয়েছে। আর GM মডেলে 6GB GDDR5 VRAM সহ ব্যবহার হয়েছে Nvidia GeForce GTX 1060 গ্রাফিক্স কার্ড। এর সাথেই ব্যাকলিট কি-বোর্ড ব্যবহার করেছে Asus।

ROG Zephyrus S ল্যাপটপে দুটি Smart AMP টেকনোলজির দুটি এক্সটারনাল স্পিকার ব্যবহার হয়েছে। কানেক্টিভিটির জন্য এই গেমিং ল্যাপটপে থাকবে USB 3.1 Gen 2 Type-C পোর্ট, একটি USB 3.1 Gen 1 Type-C পোর্ট, একটি USB 3.1 Gen 2 Type-A পোর্ট, দুটি USB 2.0 Type-A পোর্ট, একটি HDMI 2.0, একটি Kensington lock আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. 6300mAh ব্যাটারি ও 18GB ডাইনামিক র‍্যামের সাথে Realme P4 Lite লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারিতে, দাম 10 হাজারের মধ্যে?
  2. 20,500 টাকার বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং, দুর্দান্ত প্রসেসর ও ক্যামেরা
  3. Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
  4. প্রেমদিবসে Realme-এর নতুন মেরুন রেড ফোনের সেল শুরু হল, 14,000 টাকার কমে 144Hz রিফ্রেশ রেট, 7000mAh ব্যাটারি
  5. Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
  6. Aadhaar Card: জালিয়াতি রুখতে আসছে নতুন আধার কার্ড, বিশেষ কী থাকবে দেখুন
  7. Poco C81 Pro শীঘ্রই 6,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হবে, লিস্টেড হল NBTC ওয়েসাইটে
  8. Asus একসাথে ছয়টি ল্যাপটপ লঞ্চ করল, OLED টাচস্ক্রিন ও 16GB র‍্যাম রয়েছে, এক চার্জে 25 ঘন্টা চলবে
  9. ভ্যালেন্টাইন'স ডে-র দিন মেগা অফার, মাত্র 99 টাকায় দামি ইয়ারবাডস দিচ্ছে Nothing
  10. দেড় বছরের মধ্যে অফিসের সবার চাকরি কেড়ে নেবে AI, সতর্কবার্তা Microsoft কর্তার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »