কম্পিউটারে সমস্যা হচ্ছে? বিনামূল্যে ঠিক করে দেবে HP

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 এপ্রিল 2020 18:46 IST
হাইলাইট
  • লকডাউনের কারণে বাড়ি বসে কম্পিউটার ঠিক করে দেবে HP
  • ইন্টারনেট কানেকশনের প্রয়োজন
  • টোল ফ্রি নম্বরে ফোন করতে হবে

31 মে পর্যন্ত এই পরিষেবা দেবে HP

লকডাউনে রিমোট অ্যাসিস্ট্যান্ট সার্ভিস নিয়ে এল HP। কম্পিউটারে সমস্যা হলে তা বাড়ি বসে ঠিক করে দেবে কোম্পানির ইঞ্জিনিয়াররা।  সম্পূর্ণ বিনামূল্যে দেশের সব কোম্পানির কম্পিউটার গ্রাহককে এই পরিষেবা দিচ্ছে মার্কিন কোম্পানিটি। প্রধানত পারফর্মেন্স, নেটওয়ার্ক, সুরক্ষা সম্পর্কে কোন সমস্যা হলে HP ইঞ্জিনিয়াররা রিমোট অ্যাকসেসের মাধ্যমে সমস্যার সমাধান করবেন। এই জন্য একটি অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন থাকতে হবে। মাঝারি ও ছোট ব্যবসায়ী ও ব্যক্তিগত কম্পিউটার গ্রাহকদের জন্য এই পরিষেবা নিয়ে এসেছে HP।

COVID-19 লকডাউনের কারণেই এই পরিষেবা নিয়ে এসেছে কোম্পানিটি। লকডাউনের কারণে 3 মে পর্যন্ত ঘর বন্দি থাকবেন গটা দেশের মানুষ। এই অবস্থায় কম্পিউটারের হার্ডওয়্যারে কোন সমস্যা হলে লকডাউন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লকডাউনের পরে সার্ভিস সেন্টার খুললেই সেই সমস্যা সমাধান হবে। যদিও সফটওয়ারে সমস্যা দেখা গেলে HP ইঞ্জিনিয়াররা রিমোট অ্যাকসেসের মাধ্যমে বাড়িতে বসেই কম্পিউটার ঠিক করে দিতে পারবেন। এই জন্য সার্ভিস সেন্টারে যেতে হবে না। 31 মে পর্যন্ত এই পরিষেবা দেবে কোম্পানিটি। এই জন্য HP কম্পিউটার থাকা বাধ্যতামূলক নয়।

হেল্প ডেস্কে সার্টিফায়েড ইঞ্জিনিয়াররা আপনার কম্পিউটারের পারফর্মেন্স, সুরক্ষা, নেটওয়ার্ক সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানের চেষ্টা করবে। এই কাজের জন্য একটি বিশেষ দল গঠন করেছে HP।

24 ইঞ্চি Full-HD মনিটর নিয়ে এল Xiaomi

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

বাড়ি বসে ব্যক্তিগত কম্পিউটার ঠিক করতে কোম্পানির হেল্পডেস্ক নম্বরে ফোন করতে হবে। নম্বরটি হল 1800 258 7140। ব্যবসার কাজে ব্যবহার হওয়া কম্পিউটার ঠিক করতে hpindiaservices@hp.com -এ ইমেল পাঠাতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: HP, PC, HP Remote Assistance
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.