‘বিশ্বের প্রথম ফোল্ডেবেল কম্পিউটার’ নিয়ে এল Lenovo

ThinkBook 13s এর দাম শুরু হচ্ছে 729 মার্কিন ডলার থেকে। অন্যদিকে ThinkBook 14s এর দাম শুরু হচ্ছে 749 মার্কিন ডলার থেকে। এই দুটি ল্যাপটপে যথাক্রমে 13 ইঞ্চি ও 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে।

‘বিশ্বের প্রথম ফোল্ডেবেল কম্পিউটার’ নিয়ে এল Lenovo

2020 সালে ফোল্ডেবেল ল্যাপটপ নিয়ে আসছে Lenovo

হাইলাইট
  • Thinkpad X1 সিরিজের পরবর্তী ল্যাপটপে থাকছে ফোল্ডেবেল ডিসপ্লে
  • এটাই ‘বিশ্বের প্রথম ফোল্ডেবেল কম্পিউটার’
  • 2020 সালে এই ডিভাইস লঞ্চ করবে কোম্পানি
বিজ্ঞাপন

Thinkpad X1 সিরিজের পরবর্তী ল্যাপটপে থাকছে ফোল্ডেবেল ডিসপ্লে। এবার সেই ল্যাপটপের প্রিভিউ লঞ্চ করল Lenovo। কোম্পানি জানিয়েছে এটাই ‘বিশ্বের প্রথম ফোল্ডেবেল কম্পিউটার'। 2020 সালে এই ডিভাইস লঞ্চ করবে কোম্পানি। এখন প্রোটোটাইপ ডিভাইসের ছবি প্রকাশিত হয়েছে। এর সাথেই ThinkBook লাইন আপ এর নতুন ল্যাপটপ লঞ্চ করেছে Lenovo। ThinkBook 13s আর ThinkBook 14s ল্যাপটপদুটি লঞ্চ হয়েছে। প্রিমিয়াম ডিসপ্লে, হালকা পাতলা এই ল্যাপটপগুলিতে থাকছে থিঙ্ক শাটার ক্যামেরা। Lenovo জানিয়েছে নতুন দুটি ল্যাপটপে 6 ঘন্টা বন্যাক আপ পাওয়া যাবে।

শুরুতেই Lenovo Thinkpad X1 সিরিজের ফোল্ডেবেল প্রোটোটাইপ কম্পিউটারে নজর রাখা যাক। কোম্পানি জানিয়েছে এটা কোন স্মার্টফোন বা ট্যাবলেট নয়। এটা একটা সম্পূর্ণ ক্ষমতা সম্পন্ন ল্যাপটপ। এই ল্যাপটপের ডিসপ্লেটি ভাজ করা যায়। নীচের কি-বোর্ডের জায়গাতেও থাকছে ডিসপ্লে। এই দিকে টাচস্ক্রিন কি-বোর্ডের মাধ্যমে কাজ করা যাবে। তবে এই ল্যাপটপের স্পেসিফিকেশন সামনে আনেনি Lenovo। কোম্পানি জানিয়েছে Thinkpad X1 সিরিজে নতুন ফোল্ডেবেল ল্যাপটপ লঞ্চ হবে। 2020 সালে বাজারে আসবে এই ডিভাইস।

thinkbook13s14s main ThinkPad 13s and 14s

Lenovo ThinkPad 13s আর ThinkPad 14s

অন্যদিকে ইতিমধ্যেই ThinkBook সিরিজের ল্যাপটপগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হয়েছে। ThinkBook 13s এর দাম শুরু হচ্ছে 729 মার্কিন ডলার থেকে। অন্যদিকে ThinkBook 14s এর দাম শুরু হচ্ছে 749 মার্কিন ডলার থেকে। এই দুটি ল্যাপটপে যথাক্রমে 13 ইঞ্চি ও 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে। অয়ালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম মেটাল বিল্ডে পাওয়া যাবে এই দুটি ল্যাপটপ। ThinkBook 13s এর ওজন 1.34 কিলোগ্রাম। অন্যদিকে ThinkBook 14s এর ওজন 1.5 কিলোগ্রাম।

এই দুটি ল্যাপটপেই Intel Core অষ্টম জেনারেশানের প্রসেসার থাকবে। সাথে থাকবে SSD স্টোরেজ। শক্তিশালী প্রসেসারের সাথেই এই ল্যাপটপে থাকবে Intel UHD 620 অথবা AMD Radeon 540X গ্রাফিক্স। এছাড়াও থাকছে HARMAN স্পিকার। Lenovo জানিয়েছে এই দুটি ল্যাপটপ এক চার্জে 10 ঘন্টা ব্যবহার করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর সেল শুরু, 10,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরা ফোন
  2. WhatsApp আনছে দুর্দান্ত ফিচার, ভিড়েও শোনা যাবে পরিষ্কার কথা, হেডফোন লাগবে না
  3. OnePlus 15T লঞ্চ হচ্ছে আগামী সপ্তাহে, ছোট ফোনে এত ফিচার্স ও পারফরম্যান্স দেখলে চমকে যাবেন
  4. ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরার ফোন Vivo V70 FE শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  5. Oppo A6s 5G: ওপ্পো 20 হাজার টাকার কমে নতুন ফোন বাজারে আনল, ফিচার দেখে নিন
  6. Instagram: ইনস্টাগ্রামে এক ক্লিকে পাল্টে যাবে নিজের ভয়েস, চলে এল মজাদার AI Voice Effects ফিচার
  7. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  8. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  9. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  10. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »