নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল RedmiBook 14

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জুলাই 2019 17:39 IST
হাইলাইট
  • রূপালি রঙে পাওয়া যাবে RedmiBook 14
  • RedmiBook 14 তে থাকছে DTS ডুয়াল অডিও স্পিকার
  • Intel Core i3 আর Core i5 ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন ভেরিয়েন্ট

RedmiBook 14 এর দাম শুরু হচ্ছে 3,199 ইউয়ান (প্রায় 31,900 টাকা) থেকে

RedmiBook 14 এর দুটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করল Xiaomi। এর ফলে আগের থেকেও কম দামে পাওয়া যাবে এই ল্যাপটপ। আপাতত শুধুমাত্র চিনে এই ল্যাপটপ পাওয়া যায়। নতুন ভেরিয়েন্টে 8th Gen Inter Core i3  আর Core i5 প্রসেসর, 256GB SSD স্টোরেজ আর অনবোর্ড গ্রাফিক্সে পাওয়া যাবে RedmiBook 14। লঞ্চের সময় এই ল্যাপটপে 8th Gen Intel Core i7 আর Core i5 প্রসেসর আর  Nvidia GeForce MX250 GPU ছিল।

চিনে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই RedmiBook 14 এর দুটি নতুন ভেরিয়েন্ট সামনে এসেছে। বেস ভেরিয়েন্টে থাকছে Intel Core i3-8145U প্রসেসর, Intel UHD 620 অনবোর্ড গ্রাফিক্স, 4GB RAM আর 256GB SSD। চিনে RedmiBook 14 বেস ভেরিয়েন্টের দাম 3,199 ইউয়ান (প্রায় 31,900 টাকা)।

RedmiBook 14 দ্বিতীয় ভেরিয়েন্টে থাকছে Intel Core i5-8265U প্রসেসর, Intel UHD 620 অনবোর্ড গ্রাফিক্স, 8GB RAM আর 256 SSD স্টোরেজ। চিনে এই ভেরিয়েন্টের দাম 3,799 ইউয়ান (প্রায় 37,900 টাকা)। চিনে ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে RedmiBook 14 ল্যাপটপের নতুন দুটি ভেরিয়েন্ট।

এছাড়াও RedmiBook 14 এর সব ভেরিয়েন্টে রয়েছে 14 ইঞ্চি FHD ডিসপ্লে। এই ডিসপ্লের ব্রাইটনেস 250 নিটস। থাকছে ডুয়াল DTS অডিও স্পিকার আর 46W ব্যাটারি। কানেক্টিভিটির জন্য রয়েছে USB 3.0, USB 2.0 আর HDMI পোর্ট।

 
KEY SPECS
Display size 14.00-inch
Display resolution 1080x1920 pixels
Touchscreen No
Processor Core i3
RAM 4GB
OS Windows 10 Home
SSD 256GB
Graphics Intel Integrated HD Graphics 620
Weight 1.50 kg
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
  2. Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
  3. OnePlus N6: অপেক্ষার অবসান, নতুন বাজেট ফোন কবে ভারতে আসছে বললো ওয়ানপ্লাস
  4. রেকর্ড-ব্রেকিং 11,000mAh ব্যাটারির সঙ্গে Honor X80 Pro Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  5. BSNL-এর 51 টাকায় 28 দিন যতখুশি ফোন ও 56GB ডেটার অফার শেষ হচ্ছে, রিচার্জ করেছেন?
  6. 200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ
  7. AI প্রযুক্তির নতুন ঠিকানা কলকাতা, TCS ভারতের প্রথম Oracle AI Data Platform Lab খুলল সল্টলেকে
  8. OnePlus Nord Buds 4: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড আসছে ভারতে, প্রকাশ্যে এল প্রথম ঝলক
  9. 50MP ট্রিপল ক্যামেরার সঙ্গে Samsung Galaxy A27 5G হাজির, 6 বছর Android আপডেট পাওয়া যাবে
  10. 11,999 টাকায় নতুন Infinix ফোনের বিক্রি শুরু, সিম-ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.