রবিবার গেমিং ল্যাপটপ লঞ্চ করবে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 অগাস্ট 2019 12:23 IST
হাইলাইট
  • তিনটি ভেরিয়েন্টে এই ল্যাপটপ লঞ্চ করবে Xiaomi
  • এই ল্যাপটপে 144 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে
  • থাকবে Intel Core i7 আর Core i5 প্রসেসর

রবিবার গেমিং ল্যাপটপ লঞ্চ করবে Xiaomi

Photo Credit: Weibo

নতুন গেমিং ল্যাপটপ লঞ্চের তোড়জোড় শুরু করেছে Xiaomi। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে নতুন এই গেমিং ল্যাপটপের স্পেসিফিকেশন সামনে এসেছে। 4 অগাস্ট লঞ্চের আগে বাজার গরম করতে ইতিমধ্যেই কয়েকটি টিজার লঞ্চ করেছে বেজিং এর কোম্পানিটি।

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে Xiaomi -র গেমিং ল্যাপটপ সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। রিপোর্টে জানা গিয়েছে এই ল্যাপটপে 144 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। তিনটি ভেরিয়েন্টে এই ল্যাপটপ পাওয়া যাবে। এর মধ্যে দুটি ভেরিয়েন্টে থাকবে 9th Gen Intel Core i7 প্রসেসর, 16GB DDR4 RAM, 512GB SSD। একটি ভেরিয়েন্টে থাকবে Nvidia GeForce RTX 2060 GPU, অন্যটিতে থাকবে Nvidia GeForce GTX 1660 Ti GPU।

তৃতীয় ভেরিয়েন্টে থাকবে 9th Gen Intel Core i5 প্রসেসর, 8GB DDR4 RAM আর 512GB SSD। এই ভেরিয়েন্টের সাথে থাকবে একটি Nvidia GeForce GTX 1660 Ti GPU।

ইতিমধ্যেই চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে  প্রায় প্রতিদিনই নতুন টিজার প্রকাশ করছে Xiaomi। সেখানে এই গেমিং ল্যাপটপ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করলেও এখনও স্পেসিফিকেশোন সামনে আনেনি বেজিং এর কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Xiaomi Gaming Laptop, Mi Gaming Laptop
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  2. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  3. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  4. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
  5. Samsung Galaxy A27 5G ভারতে লঞ্চ হল, একবার কিনলেই ছয় বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন
  6. OnePlus N6 লঞ্চ হল ভারতে, 20,000 টাকার কমে বিশাল 8,000mAh ব্যাটারি ও ভরপুর AI ফিচার্স
  7. WhatsApp Username: হোয়াটসঅ্যাপে শুরু হল ইউজারনেম রেজিস্ট্রেশন, এখনই বেছে নিন পছন্দের নাম
  8. Amazon Prime Day সেলে 80 শতাংশ ছাড়, ব্যাপক সস্তায় স্মার্টফোন, হেডফোন, ল্যাপটপ, টিভি-সহ শত শত প্রোডাক্ট
  9. Apple-এর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এই বছর লঞ্চ হচ্ছে, কী কী চমক থাকছে জেনে নিন
  10. Infinix-এর স্পেশাল এডিশন স্মার্টফোনের সেল শুরু, 2,000 টাকা ছাড়, সঙ্গে 3,999 টাকার ফ্রি স্পিকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.