108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে Techno Spark 20 Pro 5G।

বাজারে আসতে চলেছে কম দামের মধ্যে টেকনো কোম্পানীর চ্যাম্পিয়ন ফোন Techno Spark 20 Pro 5G।

108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে Techno Spark 20 Pro 5G।

Photo Credit: Tecno

হাইলাইট
  • ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 SoC আছে।
  • স্মার্টফোনটি Android 14-ভিত্তিক HiOS 14-প্রসেসর দ্বারা চলে।
  • এটি 5,000mAh ব্যাটারি দ্বারা চালিত।
বিজ্ঞাপন

Tecno-র স্পার্ক সিরিজের সর্বশেষ প্রবেশকারী স্মার্টফোনটি 2023 সালে ডিসেম্বরে 4G সাথে এসেছিল। বিগত মঙ্গলবার ভারতে এবং নির্বাচিত আন্তর্জাতিক বাজার লঞ্চ করা হল Tecno Spark 20 Pro 5G। এটিতে MediaTek Dimensity র 6080 চিপসেট সহ এবং একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 10টি ব্যান্ড যুক্ত 5G-র সুবিধা আছে।

Tecno Spark 20 Pro 5G হল একটি ডুয়াল সিম স্মার্টফোন যাতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.78-ইঞ্চি Full-HD+ (2,460x1,080 pixels) IPS LCD স্ক্রিন রয়েছে। MediaTek Dimensity র 6080 চিপসেট এবং Mali-G57 MC2 GPU-এর সাথে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ আছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক HiOS 14-এর দ্বারা চলে। এটির সাইডে ফিঙ্গারপ্রিন্টের সুবিধাও আছে।

ক্যামেরার দিক থেকে উন্নত ক্যামেরা কোয়ালিটির সাথে Tecno Spark 20 Pro 5G-এ একটি ট্রিপল রিয়ার ক্যামেরার সেটআপ রয়েছে, যার মধ্যে একটি f/1.8 অ্যাপারচার সহ ,108-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা  এবং অন্যটি f/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি সহায়ক লেন্সও রয়েছে। প্রাথমিক ক্যামেরার দ্বারা 30fps সহ 1440p পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। সামনে, এটির একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে।

Tecno Spark 20 Pro 5G ফোনটি 5,000mAh ব্যাটারি দ্বারা চালিত এবং 33W ওয়ার্ড চার্জিং সাপোর্ট করে। এটি 10W রিভার্স চার্জিংও সমর্থন করে। ফোনটির অন্যান্য সুবিধা গুলি হলো: স্মার্টফোনটি 4G LTE, 10টি 5G ব্যান্ড, WiFi-5, Bluetooth-5.3, GPS এবং FM রেডিও সাপোর্ট করে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য স্মার্টফোনটির মধ্যে একটি IP53 রেটিংও আছে।

Techno Spark 20 Pro 5G এর ভারতের ধার্য মূল্য ও উপলব্ধতা: ভারতীয় মূল্য অনুযায়ী Tecno Spark 20 Pro 5G-র   8GB RAM এবং 128GB ইনবিল্ট স্টোরেজ ভেরিয়েন্টের জন্য দাম Rs.15,999 রাখা হয়েছে ও 8GB RAM এবং 256GB ইনবিল্ট স্টোরেজ সহ উচ্চ স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে Rs.16,999। স্মার্টফোনটি স্টারট্রাইল ব্ল্যাক এবং গ্লসি হোয়াইট রঙে পাওয়া যাবে।

স্মার্টফোনটি 11 জুলাই থেকে বিক্রি শুরু হবে৷ এটি দেশের বিভিন্ন অনলাইন Amazon.in এবং  বিভিন্ন অফলাইন আউটলেটগুলিতে পাওয়া যাবে৷ Techno -র তরফ থেকে প্রাথমিক অফারও আছে যেখানে ডেবিট, ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা  এবং পাশাপাশি UPI এবং পেপার ফাইন্যান্সে Rs.2,000 ক্যাশব্যাকও পেতে পারেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক
#সর্বশেষ খবর
  1. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  2. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  3. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  4. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  5. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  6. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  7. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  9. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  10. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »