ভারতে তৈরি হবে Oppo, OnePlus, এবং Realme-এর স্মার্টফোন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বড় সাফল্য

ভারতীয় বৈদ্যুতিন পণ্য নির্মাতা Amber Enterprises এ দেশে Oppo, OnePlus, ও Realme-এর স্মার্টফোন তৈরি করবে।

ভারতে তৈরি হবে Oppo, OnePlus, এবং Realme-এর স্মার্টফোন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বড় সাফল্য

Photo Credit: Vivo

Currently India is the world’s second largest mobile phone manufacturer

হাইলাইট
  • Amber Enterprises ভারতে Oppo, OnePlus, ও Realme-এর ফোন তৈরি করবে
  • 2027 সালের মার্চের মধ্যে ট্রায়াল প্রোডাকশন শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে
  • ভারতে তৈরি Oppo, OnePlus, Realme ফোনের প্রথম ব্যাচ আগামী বছর বাজারে আসবে
বিজ্ঞাপন

Oppo, OnePlus, ও Realme কোম্পানির স্মার্টফোন তৈরি হবে ভারতের মাটিতেই। ভারতীয় বৈদ্যুতিন পণ্য নির্মাতা Amber Enterprises ওই তিন ব্র্যান্ডের মোবাইল ফোন উৎপাদন করবে। 2027 সালের মার্চের মধ্যে ট্রায়াল প্রোডাকশন শুরু করার লক্ষ্য রাখছে তারা। জানুয়ারি থেকে মার্চের মধ্যে Amber Enterprises-এর কারখানায় Oppo, OnePlus, এবং Realme ফোনের পরীক্ষামূলক উৎপাদন আরম্ভ হবে। সংস্থা জানিয়েছে, 2027-28 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) কমার্শিয়াল প্রোডাকশন বা বাণিজ্যিকভাবে উৎপাদন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফোন উৎপাদনকারী দেশ। এ দেশে বিক্রিত 99 শতাংশ মোবাইল ফোন ভারতেই তৈরি হয়।

Amber Enterprises ভারতে Oppo, OnePlus, ও Realme ফোন তৈরি করবে

অ্যাম্বার এন্টারপ্রাইজেস ওপ্পো মোবাইল ইন্ডিয়ার সঙ্গে ম্যানুফ্যাকচারিং কোলাবোরেশন চুক্তি করেছে। এই এগ্রিমেন্টের অধীনে তারা রিয়েলমি, ওয়ানপ্লাস, এবং ওপ্পোর স্মার্টফোন তৈরি করবে। প্রথম বছরে 80 লাখ স্মার্টফোন উৎপাদন হতে পারে। দ্বিতীয় বছরে আউটপুট দ্বিগুণ করে 1.5 কোটি থেকে 1.6 কোটি ইউনিটে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

চাইনিজ ব্র্যান্ডগুলি ভারতে ক্রমশ তাদের প্রোডাকশন আউটসোর্টিং করার উপর নির্ভরতা বাড়াচ্ছে। বর্তমানে নয়ডাতে ভিভোর কারখানায় ওপ্পোর স্মার্টফোন বানানো হয়। আবার ভিভো তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ডিক্সন টেকনোলজিসের সঙ্গে গঠিত হতে চলা একটি জয়েন্ট ভেঞ্চারে ট্রান্সফার করার প্রক্রিয়ায় রয়েছে।

স্মার্টফোন ব্র্যান্ডগুলি উৎপাদন পরিকাঠামোর পুরোটাই নিজেদের হাতে রাখার বদলে থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং ও জয়েন্ট ভেঞ্চার তৈরির দিকে ঝুঁকছে। এতে আখেরে লাভ হচ্ছে ভারতীয় সংস্থাগুলির। স্থানীয়ভাবে উৎপাদন হওয়ার কারণে ভারতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুসারে, 2026 সালের তৃতীয় ত্রৈমাসিকে Vivo দেশের সবচেয়ে বড় স্মার্টফোন ব্র্যান্ডের তকমা ধরে রেখেছে। বর্তমানে তাদের মার্কেট শেয়ার 17.8 শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা Samsung-এর অংশীদারিত্ব 17.6 শতাংশ। 13.6 শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তিন নম্বরে Oppo।  

প্রসঙ্গত, জুলাইয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম বা MPMS প্রকল্পে অনুমোদন দিয়েছে। ভারতের বৈদ্যুতিন পণ্য উৎপাদন শিল্পখাতকে আরও মজবুত করতে 62,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সরকার অনুমান করছে, এই নয়া প্রকল্পের মাধ্যমে প্রায় 60,000 সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছিল, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম বা এমএমপিএস প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। এটি 2026-27 অর্থবর্ষ থেকে শুরু হয়ে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত চলবে। সরকার আশা রাখছে, এই সময়ের মধ্যে ভারতে প্রায় 39 লাখ কোটি টাকা মূল্যের মোবাইল ফোন উৎপাদন হবে। দেশ থেকে অন্যান্য মার্কেটে ফোন রপ্তানির পরিমাণও বৃদ্ধি পাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,000 টাকা পাবে প্রত্যেক নাগরিক, AI থেকে লাভের ভাগ আমজনতাকে দেবে এই দেশ
  2. ভারতে তৈরি হবে Oppo, OnePlus, এবং Realme-এর স্মার্টফোন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বড় সাফল্য
  3. 10,000mAh ব্যাটারি নিয়ে বাজেটে লঞ্চ হল iQOO Z11S, সঙ্গে এল Neo 11 Ultra গেমিং ফোন
  4. Samsung ও Xiaomi একাধিক স্মার্টফোন এবং ট্যাবের দাম বাড়াল, 5,000 টাকা ধাক্কা
  5. Samsung লঞ্চ করল Galaxy Forever প্রোগ্রাম, ফোন ফেরত দিলে পাবেন 55% পর্যন্ত দাম
  6. গান শোনার যুগ পেরিয়ে AI সঙ্গী হবে Boat হেডফোন, কানে কানে চলবে মানুষের মতো কথা
  7. Uber অ্যাপেই কাটা যাবে ট্রেনের টিকিট, ক্যাবের পর নতুন পরিষেবা চালু ভারতে
  8. 4G বা 5G-তেও নেট স্লো চলছে? ফোনের এই 5 সেটিংস চেঞ্জ করলেই বাড়বে স্পিড
  9. Pova 8 Pro 5G ভারতে লঞ্চ হল, ফোনের পিছনে 177টি LED লাইটের আরও একটি ডিসপ্লে
  10. YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »