নতুন iPhone তৈরীতে একই ভুল করতে চলেছে Apple?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 জানুয়ারী 2019 17:27 IST
হাইলাইট
  • 2019 সালে তিনটি নতুন iPhone লঞ্চ করবে Apple
  • মধ্যে একটি ফোনে থাকবে LCD ডিসপ্লে
  • অক্টোবরে লঞ্চ হবে নতুন iPhone

চিনে iPhone বিক্রিতে ভাঁটার কারনে ইতিমধ্যেই লাভের পরিমান কমেছে Apple এর

2019 সালে তিনটি নতুন iPhone লঞ্চ করবে Apple। এর মধ্যে একটি ফোনে থাকবে LCD ডিসপ্লে। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে এক রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে।

একই রিপোর্টে জানানো হয়েছে নতুন iPhone এর ক্যামেরায় যুগান্তকারী ফিচার নিয়ে আসবে Apple। থাকতে পারে তিনটি রিয়ার ক্যামেরা।

এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি Apple।

 

আরও পড়ুন: 48MP ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 7

 

2018 সালে লঞ্চ হওয়া iPhone XR ফোনে ছিল LCD ডিসপ্লে। ইতিমধ্যেই ফ্লপ হয়েছে এই ফোন। একের পর এক রিপোর্টে iPhone XR প্রস্তুত করা কমানোর খবর সামনে এসেছে। iPhone XR ফোনের ব্যার্থতার পরে আবার LCD ডিসপ্লে সহ iPhone তৈরীর খবর সামনে আসার পরে অবাক হয়েছেন অনেকে।

 

আরও পড়ুন: নতুন ফিচারে Android ফোনে আরও সুরক্ষিত থাকবে WhatsApp চ্যাট

Advertisement

 

চিনে iPhone বিক্রিতে ভাঁটার কারনে ইতিমধ্যেই লাভের পরিমান কমেছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোর কোম্পানির। ইতিমধ্যেই লগ্নিকারীদের এই বিষয়ে সতর্ক করেছে Apple।

 

আরও পড়ুন: কবে লঞ্চ হবে Samsung Galaxy S10?

Advertisement

 

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে জানানো হয়েছে কয়েক মাস ধরে LCD ডিসপ্লের iPhone তৈরীর কাজে ব্যাস্ত রয়েছে Apple। তবে 2020 সাল থেকে LCD ডিসপ্লে iPhone তৈরী বন্ধ করে দেবে Apple। আগামী বছর থেকে সব iPhone মডেলে OLED ডিসপ্লে দেখা যাবে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.