Moto G96 5G দেশে 9 জুলাই লঞ্চ হচ্ছে, পাবেন 5,500mAh ব্যাটারি ও Sony OIS ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 জুলাই 2025 17:30 IST
হাইলাইট
  • Moto G96 5G ভারতে জুলাই 9 লঞ্চ হচ্ছে
  • এই ফোনে 50 মেগাপিক্সেল Sony Lytia 700C প্রাইমারি ক্যামেরা থাকবে
  • 144hz রিফ্রেশ রেটের ডিসপ্লে ও Snapdragon 7s Gen 2 প্রসেসর মিলবে

Moto G96 5G অ্যাশলে ব্লু, ড্রেসডেন ব্লু, ক্যাটেলিয়া অর্কিড ও গ্রিনার প্যাসচার রঙে উপলব্ধ হবে

Photo Credit: Motorola

Moto G96 5G জুলাইতে ভারতে আসছে। মাস পয়লায় এমনই ঘোষণা করে ক্রেতাদের উত্তেজনা বাড়িয়ে দিল Motorola। সংস্থাটি লঞ্চের দিনক্ষণ ঘোষণা ছাড়াও, আসন্ন ফোনটির বেশ কয়েকটি ফিচার্স, ডিজাইন, ও কালার অপশনগুলি প্রকাশ করেছে। এটি Qualcomm এর Snapdragon 7s Gen 2 চিপসেট দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার মধ্যে প্রাইমারি সেন্সর হিসেবে, 50 মেগাপিক্সেলের Sony Lytia 700C ক্যামেরা ব্যবহার করা হবে। স্মার্টফোনটিতে ওয়াটার টাচ সাপোর্ট সহ কার্ভড ডিসপ্লে এবং IP68-রেটেড ডাস্ট এবং ওয়াটার-রেজিস্ট্যান্ট বিল্ড থাকবে। উল্লেখ্য, লঞ্চের তারিখ ঘোষণার আগেই, ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন  ফাঁস হয়েছে।

ভারতে Moto G96 5G লঞ্চের তারিখ

মোটোরোলা তাদের অফিসিয়াল X (সাবেক টুইটার) প্রোফাইল থেকে একটি পোস্ট করে জানিয়েছে যে, ভারতে Moto G96 5G লঞ্চ হবে জুলাই 9 দুপুর 12টায়। টিজারে ফোনটির নকশা ও রঙের বিকল্প প্রকাশ করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যাশলে ব্লু, ড্রেসডেন ব্লু, ক্যাটেলিয়া অর্কিড ও গ্রিনার প্যাসচার রঙে বিক্রি করা হবে। ফোনটির একটি লাইভ হওয়া ফ্লিপকার্ট মাইক্রোসাইট থেকে জানা যাচ্ছে, এটি ই-কমার্স সাইটের মাধ্যমে দেশে কেনার জন্য উপলব্ধ হবে।

Moto G96 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Moto G96 5G এর জন্য লাইভ হওয়া ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে জানা যায়, এতে Snapdragon 7s Gen 2 প্রসেসর থাকবে। ফটোগ্রাফির জন্য, রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা ইউনিট থাকবে, যার নেতৃত্বে থাকবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony Lytia 700C প্রাইমারি লেন্স। ধুলো এবং জল প্রতিরোধের জন্য হ্যান্ডসেটটি IP68 রেটিং অফার করছে।

মোটোরোলার আপকামিং ফোনটির সামনে 6.67 ইঞ্চি 10-বিট 3D কার্ভড pOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,600 নিট ব্রাইটনেস লেভেল ও কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন প্রদান করে। স্ক্রিনটি ওয়াটার টাচ প্রযুক্তির সাথে এসেছে অর্থাৎ ভেজা হাত অথবা আঙুল দিয়েও ফোন চালানো যাবে। SGS আই প্রোটেকশন সার্টিফিকেশন থাকার ফলে বেশিক্ষণ ব্যবহার করলেও চোখের উপর চাপ কমবে, তদুপরি চোখ সুরক্ষিত থাকবে।

ফাঁস হওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোটো জি96 5G ফোনটিতে 5,500mAh ব্যাটারি থাকতে পারে। এর ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেমে 8 মেগাপিক্সেল ম্যাক্রো ভিশন ক্যামেরা থাকতে পারে এবং সামনের ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হতে পারে। এটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলতে পারে। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যেতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  2. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  3. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  4. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
  5. iQOO Pad 5c ট্যাব বিশাল 10,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 8s Gen 3-এর সঙ্গে লঞ্চ হল
  6. Google আনল দুই নতুন AI মডেল, মাত্র 4 সেকেন্ডে বানাবে AI ছবি, এক ক্লিকেই তৈরি হবে ভিডিও
  7. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  8. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  9. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  10. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.