আজ থেকে Flipkart-এ বিক্রি শুরু হল Asus Zenfone 5Z

Asus Zenfone 5Z এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 32,999 টাকা আর টপ এন্ড 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 36,999 টাকা।

আজ থেকে Flipkart-এ বিক্রি শুরু হল Asus Zenfone 5Z

Asus ZenFone 5Z price in India starts at Rs. 29,999

হাইলাইট
  • শুধুমাত্র Flipkart থেকে Asus Zenfone 5Z কেনা যাবে
  • তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Asus Zenfone 5Z ফোনটি লঞ্চ হয়েছে
  • Asus Zenfone 5Z এ রয়েছে Qualcomm Snapdragon 845 চিপসেট, 8GB RAM
বিজ্ঞাপন

সোমবার থেকে ভারতে Asus Zenfone 5Z বিক্রি শুরু হল।তিরিশ হাজারে Asus-এর এই ফ্ল্যাগশিপ OnePlus 6, Honor 10 ফোনগুলিকে বাজারে কড়া প্রতিযোগিতার সামনে নিয়ে আসবে।  Asus Zenfone 5Z এ রয়েছে Qualcomm Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 19:9 ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা। কম দামের ফ্ল্যাগশিপ সেমেন্টে OnePlus 6 ও Honor 10 এর মতো ফোনগুলিকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলবে Asus Zenfone 5Z। ভারতে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে Zenfone 5Z লঞ্চ করেছে Asus।

Asus Zenfone 5Z এর দাম

তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Asus Zenfone 5Z ফোনটি লঞ্চ হয়েছে। Asus Zenfone 5Z এর 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 32,999 টাকা আর টপ এন্ড 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 36,999 টাকা। আজ (9 জুলাই) থেকে শুধুমাত্র Flipkart থেকে Asus Zenfone 5Z কেনা যাবে।

 

লঞ্চ অফারে ICICI ব্যাঙ্কের গ্রাহকরা ক্রেডিড ও ডেবিট কার্ডে সরাসরি 3000 টাকা চাড় পেয়ে যাবেন। এর সাথেই Asus Zenfone 5Zএর সাথে মাত্র 499 টাকায় কমপ্লিট মোবাইল প্রোটেকশান দিচ্ছে Flipkart। জিও গ্রাহকরা Zenfone 5Z এর সাথে 2200 টাকা ক্যাশব্যাক আর 100GB অতিরিক্ত ডাটা পাবেন।

Asus ZenFone 5Z স্পেসিফিকেশান

ডুয়াল সিম Asus ZenFone 5Z এ চলবে Android 8.0 Oreo বেসড ZenUI 5.0 অপারেটিং সিস্টেম। ZenFone 5Z এ রয়েছে একটি 6.2 ইঞ্চি Full HD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে Adreno 630 GPU আর 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ।

Asus ZenFone 5Z এর ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার আর একটি 8MP সেকেন্ডারি সেন্সার। এর সাথেই সেলফি তোলার জন্য ZenFone 5Z এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে। এই 8MP ফেওন্ট ক্যামেরার মাধ্যমেই ZenFone 5Z এ ফেস আনলক ফিচার কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Asus ZenFone 5Z এ থাকছে  4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, FM radio, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Asus ZenFone 5Z এ থাকবে একটি 3300 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. JioTV Pro: DTH অতীত, মাত্র 55 টাকায় দেখুন 1,000+ লাইভ টিভি চ্যানেল, জিওর নতুন ধামাকা
  2. Samsung Galaxy M67 মিড-রেঞ্জে S22 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর-সহ লঞ্চ হবে
  3. নন-স্টপ পাওয়ারের সঙ্গে Realme Narzo 100x 5G লঞ্চ হচ্ছে ভারতে, ব্যাটারিতে বড় চমকের ইঙ্গিত
  4. Redmi Note 17 সিরিজ লঞ্চ হচ্ছে জুলাই 14, থাকতে পারে 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা
  5. Moto G77 Power ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  6. Google Pixel 11 সিরিজের দাম আগস্ট 12 লঞ্চের আগেই ফাঁস হল, স্টোরেজ এবার দ্বিগুণ
  7. 2026 সালের দ্বিতীয় Samsung Galaxy Unpacked-এর দিন ঘোষণা হল, একসঙ্গে তিনটি দুর্ধর্ষ ফোন আসতে পারে
  8. iOS 27 Beta 3: Apple-এর নতুন চমক, আপনার পছন্দ করা গলা ও ভঙ্গিতে কথা বলবে Siri
  9. Vivo T5 Lite 5G বাজেটে বিশাল ব্যাটারি, ফাস্ট চার্জিং, ও ভাল ক্যামেরা নিয়ে ভারতে আসছে, লঞ্চ শীঘ্রই
  10. Motorola Edge 70 Max স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্মড হল, ক্যামেরা ও প্রসেসরে বড় চমক
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »