কেন Apple প্রোডাক্ট 'বয়কট' করার ডাক দিল চিন?

বিজ্ঞাপন
Indo-Asian News Service, আপডেট: 20 মে 2019 15:21 IST

ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে ব্যবসায়ীক যুদ্ধ তুঙ্গে। সম্প্রতি Huawei প্রধান কে গ্রেপ্তার করার জন্য Apple প্রডাক্ট বর্জন করতে শুরু ঙ্করেছিল চিনারা। আবার চিনে Apple প্রোডাক্ট বর্জন করার রব উঠলো। তবে এবার কারনটা সম্পূর্ণ আলাদা। রবিবার রয়টার্সে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে চিনা কোম্পানি Huawei এর সাথে হার্ডওয়্যার, সফটওয়্যার লেনদেন বন্ধ করেছে Google এর পেরেন্ট কোম্পানি Alphabet। এর পরেই ক্ষোভে ফেটে পরেন চিনের সাধারন মানুষ। সব ধরনের মার্কিন প্রোডাক্ট বর্জন করার আহ্বান জানানো হয়। চিনে অন্যতম জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড Apple। সোশ্যাল মিডিয়ায় মার্কিন কোম্পানিগুলির বিরুদ্ধে নিজেদের  ক্ষোভ উগরে দিয়েছে চিনবাসী।

চিনের সোশ্যাল মিডিয়া Weibo তে Apple এর বিরুদ্ধে ইতিমিধ্যেই সোচ্চার হয়েছেন চিনের নাগরিকরা। এক ব্যাক্তি লিখেছেন “আমি এই সিদ্ধান্ত দেখে হিনমন্যতায় ভুগছি। একটু টাকা জমিয়ে আমি iPhone বিক্রি করে নতুন স্মার্টফোন কিনবো।”

Advertisement

ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের "বিদেশী কোম্পানি হয়রানি" করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বেজিং।ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছে সব ধরনের Huawei প্রোডাক্ট বিক্রি।

“Apple iPhone এর থেকে Huawei স্মার্টফোনে ভালো ফিচার পাওয়া যায়। এতো ভালো একটা কোম্পানি থাকা সত্বেও আমরা কেন Apple প্রোডাক্ট ব্যবহার করি?” Weibo তে জানিয়েছেন এক চিনা নাগরিক।

প্রসঙ্গত চিনে ইতিমধ্যেই Facebook, WhatsApp, Google, Twitter এর মতো সব ধরনের মার্কিন পরিষেবা নিষিদ্ধ। Twitter এর পরিবর্তে চিনের মানুষ Weibo নামের এই মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ব্যবহার করেন।

Advertisement

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় 20 টির বেশি চিনের কোম্পানি ঘোষনা করেছে তারা আরও বেশি করে Huawei প্রোডাক্ট কেনা শুরু করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Huawei, Apple, Google, US China Trade War
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.