Flipkart Big Shopping Days Sale: কোন ফোনে কত ডিসকাউন্ট?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 মে 2019 16:17 IST
হাইলাইট
  • আগামী সপ্তাহে আবার নতুন অফার নিয়ে হাজির হচ্ছে Flipkart
  • HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন
  • 15 থেকে 19 মে পর্যন্ত Flipkart এ এই সেল চলবে

15 থেকে 19 মে পর্যন্ত Flipkart এ সস্তা হবে স্মার্টফোন, ক্যামেরা, ল্যাপটপ, টিভি, স্পিকার সহ বিভিন্ন জনপ্রিয় প্রোডাক্ট

Photo Credit: Flipkart

আগামী সপ্তাহে আবার নতুন অফার নিয়ে হাজির হচ্ছে Flipkart। Big Shopping Days Sale –এ সস্তা হবে স্মার্টফোন, ক্যামেরা, ল্যাপটপ, টিভি, স্পিকার সহ বিভিন্ন জনপ্রিয় প্রোডাক্ট। এই সেলে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। 15 থেকে 19 মে পর্যন্ত Flipkart এ এই সেল চলবে।

Flipkart Big Shopping Days সেলের টিজার পেজে ইতিমধ্যেই জনপ্রিয় সব স্মার্টফোনে ছাড় দেওয়ার ঘোষনা করেছে ই-কমার্স কোম্পানিটি। এই সেলে সস্তা হবে Samsung Galaxy J6। এছাড়াও সস্তা হবে Asus Zonfone Max Pro M1। মাত্র 7,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হবে।

6,999 টাকায় পাওয়া যাবে realme C1। এছাড়াও 14,490 টাকায় Oppo K1 ফোনের 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। সাথে থাকছে নো কস্ট ই এম আই এর সুবিধা।

এছাড়াও 7,999 টাকায় পাওয়া যাবে Nokia 5.1 Plus। Nokia 6.1 Plus এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে।

Big Shopping Days সেলে সস্তা হবে একাধিক Honor স্মার্টফোন। 12,999 তাকায় পাওয়া যাবে Honor 10 Lite। Honor 9 Lite সস্তা হয়ে 7,999 তাকায় পাওয়া যাবে। এছাড়াও সস্তা হচ্ছে Honor 8X। 19,999 টাকার পরিবর্তে 14,999 টাকায় পাওয়া যাবে এই স্মার্টফোন।

Advertisement

বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোন সস্তা হওয়ার সাথেই এই সেলের সময় সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 7 Pro, Realme 3 Pro এর মতো ফোনগুলি ফ্ল্যাশ সেলে বিক্রি করবে Flipkart। এই ফোনগুলিতে কোন ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া না গেলেও থাকছে বান্ডেলড অফার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  2. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  3. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  4. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  5. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  6. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  7. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  8. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  9. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  10. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.