Flipkart Republic Day Sale 2020: সেরা অফারগুলি দেখে নিন

Flipkart-এ বছরের প্রথম সেল শুরু হয়ে গিয়েছে। রবিবার মধ্যরাতে শুরু হয়েছে Flipkart Republic Day Sale 2020।

Flipkart Republic Day Sale 2020: সেরা অফারগুলি দেখে নিন

Photo Credit: Flipkart

Flipkart Republic Day Sale 2020: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন

হাইলাইট
  • শুরু হয়েছে Flipkart Republic Day Sale 2020
  • 22 জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে
  • সস্তা হয়েছে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, টিভি
বিজ্ঞাপন

Flipkart-এ বছরের প্রথম সেল শুরু হয়ে গিয়েছে। রবিবার মধ্যরাতে শুরু হয়েছে Flipkart Republic Day Sale 2020। চার দিনের এই সেলে সস্তা হয়েছে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, টিভি ও অন্যান্য ইলেকট্রনিক প্রোডাক্ট। 22 জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে। ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়াও Kotak Mahindra ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলেও মিলবে অতিরিক্ত 10 শতাংশ ছাড়। Flipkart সেলে দ্বিতীয় দিনের সেরা অফারগুলি দেখে নিন।

Flipkart Republic Day Sale 2020 – স্মার্টফোনের সেরা অফার

Apple iPhone XS 64GB

Flipkart সেলে প্রথম দিনে 49,999 টাকায় পাওয়া যাচ্ছে Apple iPhone XS 64GB। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 14,050 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়াও Kotak Mahindra ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলেও মিলবে অতিরিক্ত 10 শতাংশ ছাড়।

দাম: 49,999 টাকা (এমআরপি 89,999 টাকা)

Redmi K20

19,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi K20। আগের সেলেও এই দামে Redmi K20 বিক্রি হয়েছিল। এই ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে।

দাম: 19,999 টাকা (এমআরপি 22,999 টাকা)

Samsung Galaxy S9

22,999 টাকা দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S9। এই ফোনে রয়েছে Exynos 9801 চিপসেট, 4GB RAM। ফোনের পিছনে থাকছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য Galaxy S9 ফোনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

দাম: 22,999 টাকা (এমআরপি 62,500 টাকা)

Google Pixel 3a, Pixel 3a XL

64GB ভেরিয়েন্টে Google Pixel 3a কিনতে 27,999 টাকা খরচ হবে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 14,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। 64GB ভেরিয়েন্টে Google Pixel 3a XL কিনতে খরচ হবে 32,999 টাকা।

দাম: 27,999 টাকা (এমআরপি 39,999 টাকা)

Black Shark 2

Flipkart সেলে 29,999 তাকায় পাওয়া যাবে Black Shark 2। Xiaomi-র এই গেমিং ফোনে রয়েছে 6.39 ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট আর 6GB RAM।

দাম: 29,999 টাকা (এমআরপি 45,999 টাকা)

Redmi Note 7S

9,999 টাকা দামে বিক্রি হচ্ছে Redmi Note 7s। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই সেলে Redmi Note 7S কিনতে অতিরিক্ত 9.500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই ফোনে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা।

দাম: 9,999 টাকা (এমআরপি 13,999 টাকা)

Asus 6Z

27,999 টাকা দামে পাওয়া যাচ্ছে Asus 6Z। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। এই ফোনের ট্রিপল ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি।

দাম: 27,999 টাকা (এমআরপি 35,999 টাকা)

Vivo Z1 Pro

4GB RAM + 64GB স্টোরেজে Vivo Z1 Pro কিনতে 12,990 টাকা খরচ হবে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই সেলে Z1 Pro কিনলে 10,750 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় মিলবে। অনলাইনে পেমেন্ট করলে আরও 10 শতাংশ ছাড় পাওয়া যাবে।

দাম: 12,990 টাকা (এমআরপি 15,990 টাকা)

Samsung Galaxy A50

14,999 টাকা দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy A50। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Galaxy A50 কিনলে অতিরিক্ত 14,050 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই ফোনে রয়েছে Exynos 9610 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি।

দাম: 14,999 টাকা (এমআরপি 21,000 টাকা)

আরও পড়ুন:

Amazon Great Indian Sale 2020: Redmi Note 8 Pro, OnePlus 7T সহ স্মার্টফোনের সেরা অফার

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  2. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  3. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  4. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  5. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  6. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  7. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  8. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  9. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »