কেমন দেখতে হবে Google Pixel 4? দেখে নিন

এই প্রথম কোন Pixel ফোনে একটির বেশি রিয়ার ক্যামেরা দেখা যাবে। এর আগে সব Pixel ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা ব্যবহার করেছিল Google। 

কেমন দেখতে হবে Google Pixel 4? দেখে নিন

Photo Credit: Twitter/ Google

Pixel 4 ফোনের পিছনে থাকছ একাধিক ক্যামেরা

হাইলাইট
  • অক্টোবর মাসে লঞ্চ হবে Google Pixel 4
  • এই ফোনের প্রথম ছবি প্রকাশ করল মার্কিন কোম্পানিটি
  • এই প্রথম কোন Pixel ফোনে একের বেশি ক্যামেরা থাকছে
বিজ্ঞাপন

অক্টোবর মাসে লঞ্চ হবে Google এর 2019 সালের ফ্ল্যাগশিপ Pixel 4। লঞ্চের কয়েক মাস আগেই এই ফোনের প্রথম ছবি প্রকাশ করল মার্কিন কোম্পানিটি। সম্প্রতি ট্যুইটারে এই ছবি প্রকাশ করেছে Google।

ছবিতে কালো রঙের Pixel 4 ফোনের পিছনে একটি বর্গাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। সেখানে রয়েছে তিনটি ক্যামেরা সেন্সর। এর মধ্যে দুটি একটি সেন্সার মাধ্যমে ওয়াইড অ্যাঙ্গেল ও একটি পোট্রেট ছবি তোলার জন্য ব্যবহার হতে পারে। সাথে থাকছে LED ফ্ল্যাশ।

এই প্রথম কোন Pixel ফোনে একটির বেশি রিয়ার ক্যামেরা দেখা যাবে। এর আগে সব Pixel ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা ব্যবহার করেছিল Google।

গত বছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল Google এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pixel 3। এর পরে গত মাসে Pixel 3a এর হাত ধরে প্রথম মিডরেঞ্জ বাজারে প্রবেশ করেছিল মার্কিন সার্চ ইঞ্জিন জায়েন্ট।

প্রথম ছবি সামনে এলেও এখনও Pixel 4 ফোনের কোন স্পেসিফিকেশন জানা যায়নি। তবে এই ফোনে থাকতে পারে 2019 সালের ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 855।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »