Google Pixel 11a অবসিডিয়ান, অলিভ, ফ্রস্ট, ও ফগ কালার অপশনে উপলব্ধ হবে।
Photo Credit: Google
Google Pixel 11a is expected to succeed the Pixel 10a (pictured)
Google Pixel 11a স্মার্টফোনকে নিয়ে বড় আপডেট। Pixel 11 সিরিজ আগস্টে লঞ্চ হচ্ছে। তার আগে টেক জায়ান্টটির সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট হিসেবে পরিচিত a সিরিজের আসন্ন মডেলের একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, যার মধ্যে ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, এবং ব্যাটারি ডিটেলস রয়েছে। Google Pixel 11a-এর কালার অপশন সম্পর্কেও জানা গিয়েছে। পূর্বসূরী Pixel 10a গত ফেব্রুয়ারিতে Tensor G4 চিপসেটের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল। নতুন মডেলটি Tensor G6 প্রসেসর ব্যবহার করবে বলে দাবি করা হয়েছে, যা আপকামিং Pixel 11 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনেও দেখা যেতে পারে।
টিপস্টার মিস্ট্রি লিকস টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে গুগল পিক্সেল 11এ মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। Formosan কোডনামে তৈরি হওয়া আসন্ন ফোনটিতে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া টেনসর জি6 চিপসেট ব্যবহার করা হবে। Malibu কোডনামের এই প্রসেসর পিক্সেল 11 সিরিজের ফোনে সর্বপ্রথম দেখা যাবে।
Google Pixel 11a-এর সামনে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এটি 60-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,424 পিক্সেল), 2,250 নিট HDR ব্রাইটনেস, এবং 3,300 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। হ্যান্ডসেটে Titan M3 সিকিউরিটি চিপ পাওয়া যাবে।
টিপস্টারের দাবি অনুসারে, Google Pixel 11a-এ Dokkaebi কোডনামের একটি নতুন সেলফি ক্যামেরা সেন্সর থাকবে। এটি ছবি তোলা এবং ভিডিও কলের অভিজ্ঞতা আগের তুলনায় আরও উন্নত করতে পারে। ফোনটির রিয়ার ক্যামেরা সম্পর্কে তেমন কোনও তথ্য প্রকাশ হয়নি। এটি আগের Pixel a ফোনগুলির মতো কম্পিউটেশনাল ফটোগ্রাফি প্রযুক্তির উপর গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে।
Pixel 11a-এর ফেস আনলক ফিচারেও আপগ্রেড আসতে পারে। ফোন আনলক করার গতি বৃদ্ধি ছাড়াও, কম আলোতে মুখ শনাক্ত করার নির্ভুলতা বাড়তে পারে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 4,870mAh ব্যাটারি। স্মার্টফোনটি 8 জিবি র্যামের সঙ্গে পাওয়া যেতে পারে৷ এটি অবসিডিয়ান (ব্ল্যাক), অলিভ (গ্রীন), ফ্রস্ট (পার্পল), এবং ফগ (সিলভার) কালার অপশনে উপলব্ধ হবে।
প্রসঙ্গত, Made by Google আগামী আগস্ট 12 অনুষ্ঠিত হচ্ছে। গুগলের এই বার্ষিক হার্ডওয়্যার লঞ্চ ইভেন্টে Pixel 11 সিরিজের স্মার্টফোন আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট বলছে, Pixel 11 সিরিজের মোট চারটি স্মার্টফোনের পাশাপাশি, Pixel Watch 5 রিলিজ হতে পারে। ফোনের মধ্যে আসতে পারে স্ট্যান্ডার্ড Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL, ও Pixel 11 Pro Fold (ফোল্ডেবল)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X10 Series Leak Reveals Chipset, Display Details; Find X10 Pro Max Tipped to Get Dimensity 9600 Pro
Samsung Galaxy Z Fold 8, Z Fold 8 Ultra, Z Flip 8, Galaxy Watch 9 Prices Leak Ahead of Galaxy Unpacked