ইন্টারনেটে ফাঁস হয়ে গেল Pixel 3 XL-এর ছবি

ফাঁস হওয়া ছবিতে সাদা রঙে Pixel 3 XL  ফোন দেখা গেলেও অন্য এক রিপোর্টে জানা গিয়েছে কালো রঙেও Pixel 3 আর Pixel 3 XL ফোন লঞ্চ হবে। Pixel 3 আর Pixel 3 XL ফোনে থাকবে Snapdragon 845 চিপসেট, 6GB RAM।

ইন্টারনেটে ফাঁস হয়ে গেল Pixel 3 XL-এর ছবি

Photo Credit: XDA Developers

ফাঁস হওয়া Google Pixel 3 XL ফোনের ছবি

হাইলাইট
  • Pixel 3 XL ফোনের পিছনে সিঙ্গেল ক্যামেরা সেট আপ থাকবে
  • ফোনের পিছনে সাদা কাঁচের ব্যবহার দেখা গিয়েছে
  • 2018 সালে Pixel Stand ওয়্যারলেস চার্জিং ডক লঞ্চ করবে Google
বিজ্ঞাপন

ইতিমধ্যেই Google Pixel 3 আর Pixel 3 XL সম্পর্কে একাধিক  খবর ফাঁস হয়েছে। এই রিপোর্ট থেকেই জানা গিয়েছে দুটি ফোনেই ডিসপ্লের উপরে কালো নচ সহ ফোনের পিছনে সিঙ্গেল ক্যামেরা সেট আপ থাকবে। নতুন এক রিপোর্টে Pixel 3 XL ফোনের একাধিক ছবি দেখা গেল। এই ছবিতে সব দিক থেকে Pixel 3 XL ফোনকে দেখা গিয়েছে। এই ফোনের সাথেই কোম্পানি একটি ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ড লঞ্চ করবে বলে জানা গিয়েছে। এই ডিভাইসের নাম হতে চলেছে Pixel Stand। Pixel 3 আর Pixel 3 XL ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা ব্যবহার হলেও ফোনের সামনে ডুয়াল ক্যামেরা ব্যবহার হবে।

XDA ফোরামে এক পোস্টে Pixel 3 XL এর সামনে ও পিছন দিক থেকে তোলা ছবি ফাঁস হয়ে গিয়েছে। এই ছবিতে দেখা ফোনের পিছনে সাদা কাঁচের ব্যবহার দেখা গিয়েছে। Pixel 3 XL এর পিছনে সিঙ্গেল রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। তবে সাদা কাঁচের ব্যবহার থেকে আনুমান করা হচ্ছে এই ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে। ফোনের সামনে ডিসপ্লের উপরে কালো নচে ফ্রন্ট ক্যামেরা ও ফোনের বিভিন্ন সেন্সার থাকবে। অবে অন্যান্য ফোনের নচের তুলনায় এই নচ দৈর্ঘ্যে অনেকটাই ছোট। ছবি থেকে জানা গিয়েছে 64GB স্টোরেজ ভেরিয়েন্টে Pixel 3 XL পাওয়া যাবে। তবে এই ফোন বুট করা সম্ভব হয়নি। কারন Google এই ফোন ফর্ম্যাট করে দিয়েছে।

Pixel 3 আর Pixel 3 XL ফোনের সাথেই 2018 সালে Pixel Stand ওয়্যারলেস চার্জিং ডক লঞ্চ করবে Google। সম্প্রতি লঞ্চ হওয়া Google অ্যাপ এর 8.14 ভার্সানে Pixel Stand এর বিস্তারিত বিবরন প্রকাশ পেয়েছে। আগেও এই চার্জিং স্ট্যান্ড নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছিল।

ফাঁস হওয়া ছবিতে সাদা রঙে Pixel 3 XL  ফোন দেখা গেলেও অন্য এক রিপোর্টে জানা গিয়েছে কালো রঙেও Pixel 3 আর Pixel 3 XL ফোন লঞ্চ হবে। আরও জানা গিয়েছে Pixel 3 আর Pixel 3 XL ফোনে থাকবে Snapdragon 845 চিপসেট, 6GB RAM। Pixel 3 ফোনে একটি 5.4 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হবে। অন্যদিকে Pixel 3 XL ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »