অ্যামাজনে Google Pixel 9 Pro Fold ফোনের দাম 1,23,900 টাকায় নেমে গিয়েছে।
Photo Credit: Google
Google Pixel 9 Pro Fold is available with over Rs 49,000 discount on Amazon
Flipkart Big Billion Days সেল শেষ হয়ে গেলেও, Amazon Great Indian Festival এখনও চলছে। অ্যামাজনের মেগা ফেস্টিভ সেলের শেষ মুহূর্তে এসে ফোল্ডেবল স্মার্টফোন অবিশ্বাস্য ছাড়ে বিক্রি হচ্ছে। Google Pixel 9 Pro Fold এখন 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কেনার সুযোগ। ডুয়াল স্ক্রিন থাকার ফলে ফোল্ডেবল স্মার্টফোনের ব্যবহারের মজাটাই আলাদা। তার উপর Google Pixel 9 Pro Fold শক্তিশালী 4 ন্যানোমিটার প্রসেসর, প্রিমিয়াম ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ও টেলিফটো লেন্সের সঙ্গে এসেছে। ফোনটি 2031 সাল পর্যন্ত মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং সিকিউরিটি আপডেট পাবে।
Google Pixel 9 Pro Fold এখন অ্যামাজনে 1,23,900 টাকায় লিস্টেড আছে। ফোনটি 2024 সালের আগস্ট মাসে লঞ্চ হয়েছিল ভারতে। তখন 16 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 1,72,999 টাকা ছিল। অর্থাৎ, কোম্পানি সরাসরি 49,099 টাকা ডিসকাউন্ট অফার করছে।
এছাড়াও, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে দাম মেটালে 3,717 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফোনটি শুধু অবসিডিয়ান ব্ল্যাক কালার স্কিমে উপলব্ধ। স্পেসিফিকেশনের কথা বললে, Google Pixel 9 Pro Fold মডেলের ভিতরে 8 ইঞ্চি ফোল্ডেবল এলটিপিও ওলেড স্ক্রিন আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,700 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে।
ফোনের বাইরে 6.3 ইঞ্চি ওলেড কভার ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন ও সর্বোচ্চ 2,700 নিট পিক ব্রাইটনেস অফার করে। লঞ্চের সময় এই ফোল্ডেবল ফোনে Android 14 প্রি-ইনস্টলড ছিল, যা ভবিষ্যতে Android 21 ভার্সন পর্যন্ত আপগ্রেড করা হবে।
গুগল পিক্সেল 9 প্রো ফোল্ডের পিছনের অংশে f/1.7 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তিসম্পন্ন 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5x অপটিক্যাল জুম ও ডুয়াল পিক্সেল PDAF-সহ 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 10.5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে। ব্যাক ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।
হ্যান্ডসেটের মেইন ও কভার স্ক্রিনে 10 মেগাপিক্সেলের একজোড়া সেলফি ক্যামেরা আছে। ফোনে 4,650mAh ব্যাটারি আছে। এটি 21W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 7.5W ওয়্যারলেস চার্জিং, ও বাইপাস চার্জিং অফার করে। ডিভাইসটি Tensor G4 প্রসেসর দ্বারা চালিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999