এই Xiaomi স্মার্টফোনগুলিতে পৌঁছে যাবে লেটেস্ট Android Pie আপডেট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 অক্টোবর 2018 13:35 IST
হাইলাইট
  • শিঘ্রই কোম্পানির একাধিক ডিভাইসে পৌঁছে যাবে লেটেস্ট Android Pie আপডেট
  • Mi 8 SE, Mi 8 আর Mi Mix 3 ফোনে এই আপডেট পাবে
  • একাধিক পৌঁছাবে Android Oreo আপডেট

2018 সালে Mi 8 SE, Mi 8 স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর Mi Mix 3 ফোনে পৌঁছে যাবে লেটেস্ট Android Pie আপডেট

এই বছর কোম্পানির একাধিক ফোনে Android আপডেটের তালিকা প্রকাশ করেছে Xiaomi। সম্প্রতি GsmArena.com ওয়েবসাইটে এই তালিকা দেখা গিয়েছে। চিনা ভাষায় লেখা এই তালিকায় কোম্পানির কোন ফোন 2018 সালে নতুন Android আপডেট পৌঁছাবে তা জানানো হয়েছে।

2018 সালে কোম্পানির একাধিক ডিভাইসে পৌঁছে যাবে লেটেস্ট Android Pie আপডেট। কোম্পানির অনেক ফোনেই এখনো Android Oreo আপডেট পৌঁছায়নি। 2018 সালের শেষে যে সব ফোনে Oreo আপডেট পৌঁছাবে সেই তালিকাও প্রকাশ করেছে চিনের কোম্পানিটি।

Advertisement

Mi 8 SE, Mi 8 স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর Mi Mix 3 ফোনে পৌঁছে যাবে লেটেস্ট Android Pie আপডেট। এই ফোরামে কোম্পানি জানিয়েছে যে সব ডিভাইস সম্প্রতি বড় সফটওয়্যার আপডেট পেয়েছে সেই সব ফোনে এখনই Android Pie আপডেট পৌঁছাবে না। এছাড়াও কিছু সফটওয়্যারের সমস্যার জন্য Xiaomi Mi 5S ফোনে Android Oreo আপডেট বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: কবে Xiaomi Poco F1 ফোনে আসবে MIUI 10 গ্লোবাল স্টেবেল আপডেট?

সম্প্রতি Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন লঞ্চ করেছিল Xiaomi। এই ভার্সানে নেভিগেশান জেসচার যোগ হয়েছে। এছাড়াও পারফর্মেন্সে উন্নতি হয়েছে। উপরের তিনটি ফোন ছাড়াও কোম্পনির  Mi Mix 2S, Xiaomi Mi 8, Mi 8 Explorer edition আর Mi Max 3 ফোনে Android Pie আপডেটের কাজ করছে Xiaomi।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, mi, redmi, Oreo, pie, Android, Oreo Update, Update, pie update
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.