Update

Update - ख़बरें

  • 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
    Krafton India বৃহস্পতিবার Battlegrounds Mobile India বা BGMI-এর জন্য আরও এক দফা রিডিম কোড রিলিজ করেছে। নতুন কোড ড্রপের সবচেয়ে বড় রিওয়ার্ড হল Frilly Ribbon ব্যাকপ্যাক। এবারেও প্লেয়ারদের জন্য মোট 50টি রিডিম কোড উপলব্ধ। প্রতিটি কোড ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রয়েছে। তাই খেলোয়ারদের পুরস্কার পেতে দ্রুত কোড রিডিম করতে হবে। প্রতিটি কোড 10 জন খেলোয়ার ব্যবহার করতে পারবে। আগে রিডিম করার ভিত্তিতে রিওয়ার্ড পাবে। একটি অ্যাকাউন্ট থেকে একটাই কোড রিডিম করা যাবে।
  • BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
    ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI) তাদের নতুন 4.6 আপডেটে মিডনাইট হান্টার্স মোডের ঘোষণা করেছে। নয়া আপডেটে খেলোয়ারদের অতিপ্রাকৃত শক্তির সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা দিচ্ছে এই জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম। Crafton India নতুন আপডেটের পাশাপাশি 50টি ফ্রেশ রিডিম প্রকাশ করেছে। কোডগুলি ব্যবহার করে প্লেয়াররা গেমের মধ্যে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবে। প্লেয়াররা শুধুমাত্র BGMI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিডিম কোডগুলি ব্যবহার করতে পারবে। গেমটির ডেভেলপার সংস্থা জানিয়েছে, রিডিম কোডের ভ্যালিডিটি আগামী সেপ্টেম্বর 25 পর্যন্ত বৈধ থাকবে। তবে প্রতিটি কোড নির্দিষ্ট সংখ্যক খেলোয়ার রিডিম করতে পারবে।
  • 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
    Krafton India এবার 4.6 আপডেট রোলআউটের সঙ্গে 50টি নতুন রিডিম কোড প্রকাশ করেছে। নয়া রিলিজের বড় আকর্ষণ হল মার্কিন গাড়ি নির্মাতা Lincoln-এর সাথে পার্টনারশিপ। নতুন প্রকাশিত রিডিম কোডগুলি ব্যবহার করে প্লেয়াররা জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেমটিতে লাক্সারি বা বিলাসবহুল নকশার গাড়ি এবং বেশ কিছু ইন-গেম পুরস্কার জেতার সুযোগ পাবে। নতুন বিজিএমআই 4.6 আপডেটে Lincoln-এর দুটি আলাদা গাড়ির মডেল যুক্ত করা হয়েছে।
  • WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
    হোয়াটসঅ্যাপ ভারতে বিল পেমেন্ট ফিচার চালু করেছে। ভারত কানেক্ট বা BBPS নেটওয়ার্কের মাধ্যমে 30টির বেশি ক্যাটাগরিতে 22,700+ বিলারের সাপোর্ট আছে। ইলেকট্রিসিটি, জল, গ্যাস, ফাস্ট্যাগ, ডিটিএইচ, মোবাইল, ইন্সুরেন্স প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল, ও লোনের কিস্তি পরিশোধ করার সুবিধা দেওয়া হচ্ছে। একই বিলারের একাধিক অ্যাকাউন্ট অ্যাপে ম্যানেজ করা যাবে। ফলে পরিবারের অন্যান্য সদস্যদের বিল পেমেন্ট সহজ হয়ে উঠবে। পরিষেবাটি ভারতে ধীরে ধীরে রোলআউট হবে। এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের Android ও iOS ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।
  • অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
    WhatsApp নতুন সিকিউরিটি ফিচার চালু করেছে। এই নতুন আপডেটে একাধিক পাসকি রেজিস্টার করা যাবে। মেসেজিং অ্যাপের টু-স্টেপ ভেরিফিকেশন সিস্টেমেও আপগ্রেড এসেছে। শুধু পিনের বদলে এখন অক্ষর এবং সংখ্যার সমন্বয়ে আরও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, অপরিচিত নম্বর থেকে আসা কলের ক্ষেত্রে কলারের সম্পর্কে আরও বেশি তথ্য দেখা যাবে। কনট্যাক্টে সেভ নেই এমন নম্বর থেকে কল এলে, তা ধরার আগে হোয়াটসঅ্যাপ বেশ কিছু তথ্য দেখাবে। যেমন, সেই নম্বর অন্য কোনও দেশের কিনা বা দু'জন একই গ্রুপে আছেন কিনা। এই তথ্যগুলি দেখে অচেনা কলার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া সম্ভব হবে।
  • WhatsApp আনল পাঁচটি নতুন ফিচার, অ্যাপ ছাড়াই হবে অডিও ও ভিডিও কল, কথা শোনা যাবে আরও স্পষ্ট
    WhatsApp বেশ কিছু নতুন অডিও এবং ভিডিও কলিং ফিচার চালুর ঘোষণা করেছে। এবার WhatsApp Web থেকেই সরাসরি ব্যক্তিগত কল বা গ্রুপ কলিং করা যাবে। আলাদা করে ডেক্সটপ অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না। আবার কেটে না দিয়েই চলতে থাকা গ্রুপ কল এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সহজে ট্রান্সফার করতে পারবে ইউজাররা। এছাড়াও, কল লিঙ্ক ব্যবহার করে কারা কলে যোগ দিতে পারবে, তা নিয়ন্ত্রণ করার জন্য নতুন ওয়েটিং রুম ফিচারও চালু হয়েছে। হোয়াটসঅ্যাপে আর কী কী নতুন ফিচার যুক্ত হল, তা বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন।
  • WhatsApp Username: হোয়াটসঅ্যাপে শুরু হল ইউজারনেম রেজিস্ট্রেশন, এখনই বেছে নিন পছন্দের নাম
    ইউজারনেম ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নিজেদের নম্বর না জানিয়েই অন্যদের সঙ্গে কথা বলতে পারবেন। অ্যাপ থেকেই নিজেদের পছন্দমতো একটি নাম বেছে নিতে পারবেন। পছন্দের ইউজারনেম উপলব্ধ থাকলে ও নির্দিষ্ট নির্দেশিকা মেনে চললেই নাম রেজিস্টার হয়ে যাবে।একবার ইউজারনেম সেট হয়ে গেলে সেটি অন্য কেউ রিজার্ভ করতে পারবে না। হোয়াটসঅ্যাপে নাম খোঁজার জন্য কোনও পাবলিক ডিরেক্টরি বা ইউজারনেম সাজেশন থাকবে না। তাই কেউ প্রথমবার আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে সঠিক ইউজারনেম জানতেই হবে।
  • WhatsApp খুলতে হবে না, চ্যাটেও ঢুকতে হবে না, তাও পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে জেনে নিন
    WhatsApp নতুন হোম স্ক্রিন উইজেটের উপর কাজ করছে। ফিচারটি চালু হলে অ্যাপ না খুলেই সরাসরি উইজেটের মাধ্যমে ভয়েস মেসেজ রেকর্ড করা যাবে। উইজেট স্মার্টফোনের হোম স্ক্রিনেই থাকবে ও কন্ঠস্বর রেকর্ড করার জন্য শর্টকার্ট হিসেবে কাজ করবে। রেকর্ডিং শেষ হলে কোন হোয়াটসঅ্যাপে কনট্যাক্টে ভয়েস মেসেজ পাঠাতে চান, তা উইজেট থেকেই নির্বাচন করা যাবে। শুধু একজন ব্যক্তিকে নয়, একাধিক ব্যক্তির কাছে একই ভয়েস নোট পাঠানোর সুবিধার মিলবে। অর্থাৎ, হোম স্ক্রিন থেকেই ভয়েস মেসেজ তৈরি ও শেয়ার করা সম্ভব হবে।
  • Wear OS 7 আপডেট আসছে স্মার্টওয়াচে, ম্যাচের স্কোর বা ডেলিভারি ট্র্যাকিং, হাতের ঘড়ি জানাবে সমস্ত খবর
    Wear OS 7 আপডেটের জন্য শীঘ্রই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। Verizon-এর রিপোর্ট পেজে আপডেট হওয়া তথ্য অনুসারে, Google Pixel Watch 2, Pixel Watch 3, ও Pixel Watch 4-এর জন্য Wear OS 7 প্রস্তুত করা হচ্ছে। নতুন আপডেট জুনের সিকিউরিটি প্যাচ, পারফরম্যান্স এনহ্যান্সমেন্ট, ও স্টেবিলিটি ফিক্স করবে। ভেরিজোনের সাপোর্ট পেজে জুন 9 নতুন Wear OS 7 রোলআউটের তারিখ হিসেবে দেখানো হয়েছে। যদিও Google এখনও আনুষ্ঠানিকভাবে রোলআউটের ঘোষণা করেনি।
  • iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
    Apple দাবি করছে, iOS 27 আপডেট iPhone ও iPad ডিভাইসে 30 শতাংশ দ্রুত গতিতে অ্যাপ খুলবে। Photos অ্যাপে ছবি আগের তুলনায় 70 শতাংশ স্পিডে লোড হবে। সফটওয়্যারে লিকুইড গ্লাস ডিজাইনকে আরও পাঠযোগ্য করে তোলা হয়েছে। কোম্পানি সেটিংস অ্যাপে নতুন কাস্টমাইজেশন স্লাইডার যুক্ত করেছে, যার মাধ্যমে লিকুইড গ্লাসের স্বচ্চতার মাত্রা পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে। ইতিমধ্যেই ডেভেলপার বিটা 1 আপডেট রোলআউট হয়েছে।
  • WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
    প্রায়ই অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে নানা স্ক্যাম মেসেজ আসে। অনেকেই সেই ফাঁদে পা দিয়ে ব্যক্তিগত তথ্য ফাঁস করছেন ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। WhatsApp এবার 'Scam Alert' ফিচারের মাধ্যমে অপরিচিত নম্বর থেকে আসা মেসেজে সন্দেহজনক কিছু আঁচ করলে সতর্ক করবে। স্ক্যাম ডিটেকশন ফিচার এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অপরিচিত নম্বর থেকে আসা বার্তা প্রতারণামূলক বলে মনে হলে আগাম সতর্ক করা যায়। ফিচারটি সক্রিয় থাকলে অচেনা প্রেরকের পাঠানো মেসেজ বিশ্লেষণ হবে এবং কিছু সন্দেহজনক শনাক্ত করলে সরাসরি চ্যাটবক্সের মধ্যে সতর্কবার্তা দেখাবে।
  • WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
    WhatsApp-এর অফিসিয়াল হেল্প পেজ আপডেট করে জানানো হয়েছে, ভবিষ্যতে ব্যবহারকারীরা আর নতুন অ্যাভাটার তৈরি করে সেটিকে ডিসপ্লে পিকচার হিসেবে ব্যবহার করতে পারবে না। তবে যারা আগে থেকেই অ্যাভাটার স্টিকার সেভ করে রেখেছেন, তাদের ক্ষেত্রে স্টিকার ডিলিট হবে না। সেগুলো রিসেন্ট বা ফেভারিটস অংশে থেকে যাবে।
  • 5 নতুন ফিচারে WhatsApp সম্পুর্ণ পাল্টে যাচ্ছে, বড় পরিবর্তন আসছে 2026 সালেই
    Plus আসলে হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম ভার্সন। গ্রাহকরা অতিরিক্ত কিছু অর্থ ব্যয়ের মাধ্যমে প্লাস সাবস্ক্রিপশনে একাধিক এক্সক্সুসিভ ফিচার্সের অ্যাক্সেস পাবেন। অ্যাপের ইন্টারফেসের রঙ পাল্টাতে পারবেন। থাকছে 18টি নতুন কালার অপশন। সাবস্ক্রাইবাররা 10টি এক্সক্লুসিভ রিংটোন পাবেন, যাতে ইনকামিং কল সহজে চেনা যায়। হোয়াটসঅ্যাপের আরও এক ফিচার নিয়ে আসছে, যার মাধ্যমে প্রোফাইলে ছবি না থাকলেও কনট্যাক্ট চিনতে অসুবিধায় পড়তে হবে না। যদি ইউজার ডিপি না রাখেন, তাহলেও অ্যাপে সেই কনট্যাক্টের অ্যাড্রেস বুকে সেভ করা ছবি দেখা যাবে।
  • WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
    হোয়াটসঅ্যাপের চ্যাট প্রাইভেট হোক বা বিজনেস, এখন সব ধরনের মেসেজ একসঙ্গে চ্যাট লিস্টে দেখা যায়। অনেক সময় বিভিন্ন পরিষেবার সাবস্ক্রিপশন নেওয়া ও সাইন আপ করার ফলে প্রমোশনাল মেসেজে ইনবক্স ভর্তি হয়ে যায়। ফলে দরকারি চ্যাট খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই হোয়াটসঅ্যাপের আসন্ন ফিচার বিজনেস চ্যাট আলাদা সেকশনে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলবে। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন ব্যবসায়িক চ্যাট মেইন ইনবক্সে দেখতে চান ও চান না। সে ক্ষেত্রে 24 ঘন্টা পর সেই চ্যাট আর দেখা যাবে না।
  • Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
    Paytm অ্যাপের মাধ্যমে পিন ছাড়াই UPI-তে টাকা পাঠানো যাবে। বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বা ফেস আইডি (মুখ দেখিয়ে) দিয়ে যে কোনও ইউপিআই আইডি-তে টাকা ট্রান্সফার করা যাবে। এছাড়াও, কার্ডলেস ATM উইথড্রলের সুবিধা এনেছে সংস্থা। অর্থাৎ এটিএমে ডেবিট কার্ড না ঢুকিয়েই টাকা তুলতে পারবে গ্রাহকরা। ডেবিট কার্ড সঙ্গে রাখতে হবে না। সরাসরি পেটিএম অ্যাপে স্ক্যান করেই টাকা তোলা যাবে।

Update - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »