6GB RAM, 128GB স্টোরেজ সহ লঞ্চ হল Xiaomi Mi 8 SE

চিনে 6GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi 8 SE এর দাম 2,299 ইউয়ান (প্রায় 23,100 টাকা)। কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে শিঘ্রই এই ফোন বাজারে আসবে।

6GB RAM, 128GB স্টোরেজ সহ লঞ্চ হল Xiaomi Mi 8 SE

Photo Credit: Mi Store China

হাইলাইট
  • নতুন Mi 8 SE এর দাম 2,299 ইউয়ান (প্রায় 23,100 টাকা)
  • 6GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi 8 SE পাওয়া যাবে
  • মে মাসে লঞ্চ হয়েছিল Xiaomi Mi 8 SE
বিজ্ঞাপন

 

মে মাসে লঞ্চ হয়েছিল Xiaomi Mi 8 SE। একই ইভেন্টে Xiaomi Mi 8 আর Xiaomi Mi 8 এক্সপ্লোরার এডিশান লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় 4GB RAM/64GB স্টোরেজ আর 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ করেছিল  Xiaomi। এবার নতুন  128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ করল  Xiaomi। শিঘ্রই চিনে নতুন এই Mi 8 SE বিক্রি শুরু হবে।

Mi 8 SE ফোনে কোন microSD কার্ড স্লট নেই। তাই বেশি ইন্টারনাল স্টোরেজ নিঃসন্দেহে এই ফোনকে গ্রাহকের কাছে আরও আকর্ষনীয় করে তুলবে। চিনে 6GB RAM/128GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi 8 SE এর দাম 2,299 ইউয়ান (প্রায় 23,100 টাকা)। কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে শিঘ্রই এই ফোন বাজারে আসবে। গোল্ড, ডার্ক গ্রে, ব্রাইট রেড আর বতাইট ব্লু কালারে এই ফোন পাওয়া যাবে।

ইন্টারনাল স্টোরেজ ছাড়া নতুন এই ফোনে স্পেসিফিকেশানে কোন তফাৎ আসেনি। Xiaomi Mi 8 SE তে একটি 5.88 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। Mi 8 SE এর ভিতরে থাকবে একটি Snapdragon 710 চিপসেট Adreno 616 GPU, 6GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Mi 8 SE তে একটি 12MP আর একটি 5MP ডুয়াল সেন্সার থাকবে। এই ক্যামেরায় বোকে মোড, পোট্রেট মোড, HDR মোডের মতো একাধিক সুবিধা পাওয়া যাবে। সেলফি তোলার জন্য Mi 8 SE এর সামনে একটি 20MP ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটির জন্য Mi 8 SE তে Bluetooth 5.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac, MIMO, GPS, A-GPS, GLONASS, VoLTE, আর USB Type-C। এর সাথেই Mi 8 SE তে একটি 3120 mAh ব্যাটারি থাকবে। Mi 8 SE এর ওজন 164 গ্রাম।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »