Honor 7X এর দাম কমলো, একই সাথে যোগ হল একাধিক ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জুন 2018 15:45 IST
হাইলাইট
  • ভারতে Honor 7X এর 1000 টাকা দাম কমলো
  • এখন Honor 7X এর 32GB ভেরিয়েন্টের দাম 11,999 টাকা
  • দাম কমার সাথেই Honor 7X এর গ্রাহকদের কাছে একাধিক ফিচার পৌঁছে যাবে

 

ভারতে Honor 7X এর 1000 টাকা দাম কমলো। দাম কমে এখন Honor 7X এর 32GB ভেরিয়েন্টের দাম 11,999 টাকা। আর 64GB Honor 7X এর দাম 14,999 টাকা। কিছুদিন আগেই Honor 7X এ সফটওয়্যার আপডেটের মাধ্যমে একাধিক ফিচার যোগ হয়েছে। এর মধ্যেই অন্যতম গেম সুইট, রাইড মোড, AR লেন্স আর Paytm শর্টকাট। গত বছর অক্টোবরে চিনে এই ফোন প্রথম লঞ্চ হয়েছিল। ভারতে Honor 7X লঞ্চ হয় 2017 সালের ডিসেম্বর মাসে। লঞ্চের সময় 12,999 টাকা থেকে Honor 7X এর দাম শুরু হয়েছিল।

Amazon এ Honor 7Xএর নতুন এই দাম দেখা গিয়েছে। এছাড়াও সহজ EMI ও এক্সচেঞ্জ অফারে Amazon থেকে Honor 7X ফোনটি কেনা যাবে। আগে 32GB Honor 7X এর দাম ছিল 12,999 টাকা। আর 64GB Honor 7X কিনতে খরচ হত 15,999 টাকা।

দাম কমার সাথেই Honor 7X  এর গ্রাহকদের কাছে একাধিক ফিচার পৌঁছে যাবে। গেম সুইটের মাধ্যমে গেম খেলার অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলবে। এছাড়াও গেম খেলার সময় কোন ফোন বা নোটিফিকেশান দেখতে পাবেন না গ্রাহকরা। এছাড়াও এই ফিচারে গেম খেলার সময় অ্যালার্ম ও লো ব্যাটারি নোটিফিকেশানও বন্ধ করে দেওয়া হবে।

গেমিং সুইট ছাড়াও নতুন আপডেটে রাইড মোড যোগ হয়েছে। এই আপডেটে বাইক চালানোর সময় আপনাকে কেউ ফোন করলে Honor 7X নিজে থেকেই কলারকে জানিয়ে দেবে যে আপনি বাইক চালাচ্ছেন। এই বছর মার্চ মাসেই Horor 9 Lite ফোনে এই ফিচার দেখা গিয়েছিল। এছাড়াও AR লেন্স চিচার দিয়ে সেলফিতে রিয়েল টাইমে ফিল্টার ব্যবহার করা সম্বব। আর Paytm ইন্টিগ্রেশানের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে Paytm পেমেন্ট করা সম্ভব।

Honor 7X স্পেসিফিকেশান

ডুয়াল সিম Honor 7X এ রয়েছে 5.93 ইঞ্চি FHD+  IPS ডিসপ্লে। এই ফোনের ভিততে আছে অক্টাকোর HiSilicon Kirin 659 চিপসেট, 4GB RAM। এছাড়াও থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় আছে 16MP প্রাইমারি সেন্সার আর 2MP সেকেন্ডারি সেন্সার। Honor 7X এর সামনে রয়েছে একটি 8MP সেলফি ক্যামেরা। 32GB ও 64GB স্টরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। Honor 7X এ আছে একটি 3340mAh ব্যাটারি।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Well built
  • Good screen
  • Bad
  • Battery life could be better
  • Average camera performance
 
KEY SPECS
Display 5.93-inch
Processor HiSilicon Kirin 659
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 32GB
Battery Capacity 3340mAh
OS Android 7.0
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Honor
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়
  2. Vivo V70 ও V70 Elite ভারতে ফেব্রুয়ারি 19 লঞ্চ হচ্ছে, 50MP সেলফি ক্যামেরা সহ 6500mAh ব্যাটারি থাকবে
  3. Google Pixel 10a ফেব্রুয়ারিতে বাজারে আসছে, অবশেষে লঞ্চের তারিখ ঘোষণা
  4. চাইনিজ ব্র্যান্ডদের টেক্কা দিতে Sony লঞ্চ করবে দুই নতুন Xperia স্মার্টফোন, দেখা গেল IMEI ডেটাবেসে
  5. iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স
  6. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  7. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  8. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  9. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  10. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.