Honor 8C তে প্রিলোডেড থাকবে Andrroid 8.1 Oreo অপারেটিং সিটেম। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন। Honor 8C এর সামনে রিয়েছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে।
বৃহস্পতিবার ভারতে লঞ্চ হবে Honor 8C
ইতিমধ্যেই ভারতে মিডরেঞ্জ বাজারে জনপ্রিয় হয়েছে একাধিক Honor স্মার্টফোন। সেই সেগমেন্টে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে চিনের স্মার্টফোন ব্র্যান্ডটি। বৃহস্পতিবার ভারতে লঞ্চ হবে Honor 8C। শুধুমাত্র Amazon.in থেকে এই ফোন কেনা যাবে।
আরও পড়ুন: লঞ্চের আগে এক নজরে Honor 8C
চিনে Honor 8C এর দাম 1,099 ইউয়ান (11,200 টাকা)। তবে 4GB RAM আর 64GB ভেরিয়েন্টে এই স্মার্টফোন কিনতে খরচ হবে 1,399 ইউয়ান (প্রায় 14,200 টাকা)। ভারতে 15,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
Honor 8C তে প্রিলোডেড থাকবে Andrroid 8.1 Oreo অপারেটিং সিটেম। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন। Honor 8C এর সামনে রিয়েছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। FHD+ ডিসপ্লের পরিবর্তে HD+ ডিসপ্লে ব্যবহারের কারনে এই ফোনে ডিসপ্লে খুব শার্প নয়। এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 632 চিপসেট, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যামেরা, নচ ডিসপ্লে আর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। 4GB RAM/ 32GB স্টোরেজ আর 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আসতে চলেছে এই বাজেট স্মার্টফোনটি।
ছবি তোলার জন্য Honor 8C তে রয়েছে 13MP+2MP রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে সেলফি তোলার জন্য থাকছে 8MP ক্যামেরা। কানেক্টিভিটির জন্য Honor 8C তে থাকছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2 LE with aptX, GPS/ A-GPS, GLONASS, BeiDou একটি Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে 4,000 mAh ব্যাটারি। থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications