12 নভেম্বর পর্যন্ত Honor ফোনে চলবে ডিসকাউন্ট

এক বিবৃতিতে Honor জানিয়েছে দীপাবলী সেলে Amazon, Flipkart ও Honor স্টোর মিলিয়ে মোট 10 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানি।

12 নভেম্বর পর্যন্ত Honor ফোনে চলবে ডিসকাউন্ট

8,000 টাকা ডিসকাউন্টে মাত্র 24,999 টাকায় পাওয়া যাচ্ছে Honor 10

হাইলাইট
  • দীপাবলী সেলে রেকর্ড পরিমান স্মার্টফোন বিক্রি করেছে Honor
  • দীপাবলী অফার দীর্ঘমেয়াদী করার সিদ্ধান্ত নিল চিনের কোম্পানিটি
  • মাত্র 24,999 টাকায় পাওয়া যাচ্ছে Honor 10
বিজ্ঞাপন

দীপাবলী সেলে রেকর্ড পরিমান স্মার্টফোন বিক্রি করেছে Honor। এবার কোম্পানির কয়েকটি সেলে দীপাবলী অফার দীর্ঘমেয়াদী করার সিদ্ধান্ত নিল চিনের কোম্পানিটি। Honor 9 Lite, Honor 7S, Honor 9i আর Honor 10 ফোনে ডিসকাউন্ট চালু থাকবে বলে জানিয়েছে Huawei এর সাব ব্র্যান্ড। 8,000 টাকা ডিসকাউন্টে মাত্র 24,999 টাকায় পাওয়া যাচ্ছে Honor 10। মাত্র 9,999 টাকায় পাওয়া যাচ্ছে Honor 9 Lite ফোনের 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্ট। এছাড়াও এই ফোনে চলছে এক্সচেঞ্জ অফার।

4GB RAM/64GB স্টোরেজে Honor 9 Lite এর দাম 11,999 টাকা। এর উপরে ডিসকাউন্টে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। জানুয়ারি মাসে 14,999 টাকায় লঞ্চ হয়েছিল Honor 9 Lite 4GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্ট। অন্যদিকে লঞ্চের সময় 3GB RAM/32GB স্টোরেজে Honor 9 Lite এর দাম ছিল 10,999 টাকা।

Honor 9 Lite ছাড়াও কোম্পানির অন্যান্য ফোনে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। 6,999 টাকার Honor 7S পাওয়া যাচ্ছে মাত্র 5,999 টাকায়। এছাড়াও 14,999 টাকার Honor 9i কিনতে খরচ হবে 12,999 টাকা।

সম্প্রতি এক বিবৃতিতে Honor জানিয়েছে দীপাবলী সেলে Amazon, Flipkart ও Honor স্টোর মিলিয়ে মোট 10 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানি।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »