প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করে Samsung কে টেক্কা দিতে পারে Huawei

2019 সালের গোড়াতেই এই ফোন লঞ্চের পরিকল্পনা করেছে Huawei। যদিও এই রিপোর্ট ফোনের দাম বা স্পেসিফিকেশান সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি।

প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করে Samsung কে টেক্কা দিতে পারে Huawei
হাইলাইট
  • প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করে Samsung কে টেক্কা দিতে পারে Huawei
  • 2019 সালের গোড়াতেই এই ফোন লঞ্চের পরিকল্পনা করেছে Huawei
  • প্রিমিয়াম স্মার্টফোনের জন্য অনেক ভাঁজ করা OLED ডিসপ্লে কিনেছে Huawei
বিজ্ঞাপন

এই বছরের শেষেই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করা হতে। একাধিক রিপোর্টে জানা গিয়েছে বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন বানানোর কাজে ব্যস্ত Samsung। তবে বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চের কাজে Samsung কে টেক্কা দিতে পারে Huawei। একাধিক রিপোর্টে জানানো হয়েছে 2019 সালের প্রথম দিকেই ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করবে Samsung । আগে শোনা গিয়েছিল এই ফোনের নাম হবে Galaxy X। তবে সম্প্রতি এক রিপোর্তে জানা গিয়েছে এই নামে লঞ্চ হবে না Samsung এর ফোল্ডেবেল স্মার্টফোন। শোনা যাচ্ছে Samsung-এর এই ফোন লঞ্চের আগেই বাজারে ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Huawei।

চিনে এক রিপোর্টে জানানো হয়েছে প্রিমিয়াম স্মার্টফোনের জন্য ভাঁজ করা OLED ডিসপ্লে কিনেছে Huawei। রিপোর্তে আরও বলা হয়েছে শুরুতে অল্প কিছু স্মার্টফোন লঞ্চ করে Samsung-কে হারাতে চাইছে Huawei। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন শুরুতে মাত্র 20,000-30,000 ফোন লঞ্চ করবে Huawei।

2019 সালের গোড়াতেই এই ফোন লঞ্চের পরিকল্পনা করেছে Huawei। যদিও এই রিপোর্ট ফোনের দাম বা স্পেসিফিকেশান সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন লাভ করার জন্য এই ফোন লঞ্চ করার পরিকল্পনা নেই Huawei-এর। শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালু প্রতিষ্ঠার জন্যই আপাতত এই কাজ করছেন তাঁরা।

এর আগেও Huawei এর ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে রিপোর্ট সামনে এসেছিল। আগের রিপোর্তে শোনা গিয়েছিল LG-র সাথে হাত মিলিয়ে ফোল্ডেবেল স্মার্টফোন বানানোর কাজ শুরু করেছিল চিনের কোম্পানিটি।

এই মুহুর্তে বাজারে কোন ফোল্ডেবেল স্মার্টফোন কিনতে পাওয়া যায় না। গত বছরে ZTE Axon M ফোন লঞ্চ করেছিল। এই ফোনে দুই পাশে দুটি আলাদা ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল। আর এর মাঝে একটি হিঞ্জ দেখা গিয়েছিল। এই রিপোর্টে আরও বলা হয়েছে Samsung-এর ফোল্ডেবেল স্মার্টফোনটি iPhone 8 ও iPhone 8 Plus এর থেকেও পাতলা হবে। এই ফোনের ডিসপ্লের ভাঁজ খুললে ডিসপ্লের মাপ হবে 7.3 ইঞ্চি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  2. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  3. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  4. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  5. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  6. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  7. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  8. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  9. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  10. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »