Samsung -এর জনপ্রিয়তা তলানিতে, ভারতে হু হু করে বাড়ছে Realme

ভারতের স্মার্টফোন বাজারে হু হু করে Realme -র জনপ্রিয়তা বাড়ছে। এছাড়াও 2019 সালে ভারতের বাজারে জমি শক্ত করেছে Oppo ও Vivo। যদিও নিজের বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে দেশের এক নম্বর স্মার্টফোন কোম্পানি Xiaomi।

Samsung -এর জনপ্রিয়তা তলানিতে, ভারতে হু হু করে বাড়ছে Realme

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Realme C3

হাইলাইট
  • ভারতের স্মার্টফোন বাজারে এক নম্বর স্থান ধরে রাখল Xiaomi
  • Samsung -এর বিক্রি কমেছে 2.8 শতাংশ
  • 263.5 শতাংশ হারে বাড়ছে Realme
বিজ্ঞাপন

ভারতের স্মার্টফোন বাজারে হু হু করে Realme -র জনপ্রিয়তা বাড়ছে। এছাড়াও 2019 সালে ভারতের বাজারে জমি শক্ত করেছে Oppo ও Vivo। যদিও নিজের বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে দেশের এক নম্বর স্মার্টফোন কোম্পানি Xiaomi। অন্যদিকে দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে Samsung।

সম্প্রতি ভারতে স্মার্টফোন বিক্রির খতিয়ান পেশ করেছে ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (IDC)। এই রিপোর্টে জানানো হয়েছে 2019 সালে ভারতে মোট 4.36 কোটি স্মার্টফোন বিক্রি করেছে Xiaomi। যা 2018 সালের তুলনায় 9.2 শতাংশ বেশি। গত বছর ভারতের স্মার্টফোন বাজারের 28.6 শতাংশ দখল করে রেখেছিল Xiaomi।

indian smartphone market idc idc

ভারতে মোট স্মার্টফোন বিক্রির নিরিখে এখনও দুই নম্বরে রয়েছে Samsung। গত বছর ভারতে মোট 3.1 কোটি স্মার্টফোন বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। যা 2018 সালের তুলনায় 2.8 শতাংশ কম।

2019 সালে ভারতে সবথেকে বেশি বৃদ্ধির হার দেখেছে Realme। 2018 সালের তুলনায় 2019 সালে 263.5 শতাংশ বেড়েছে চিনের কোম্পানিটি। গত বছর মোট 1.62 কোটি স্মার্টফোন বিক্রি করেছে Realme। যা 2019 সালে ভারতে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের 10.6 শতাংশ।

মিলেছে ছাড়পত্র, শীঘ্রই পেমেন্ট সার্ভিস নিয়ে আসতে পারে WhatsApp

এছাড়াও 2019 সালে ভারতে 2.38 কোটি Vivo ও 1.63 কোটি Oppo ফোন বিক্রি হয়েছে। 2018 সালের তুলনায় এই দুই চিনা কোম্পানির বৃদ্ধির হার যথাক্রমে 67 শতাংশ ও 60.5 শতাংশ।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

2019 সালের ভারতে মোট 15.25 কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে। যা 2018 সালে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের থেকে 8 শতাংশ বেশি। 2018 সালে ভারতে মোট 141.1 কোটি স্মার্টফোন বিক্রি হয়েছিল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »