সেপ্টেম্বরেই আসছে নতুন iPhone, দেখে নিন স্পেসিফিকেশন

10 সেপ্টেম্বর লঞ্চ হতে পারে iPhone 11। একই দিনে লঞ্চ হতে পারে কোম্পানির মোবাইল অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সান iOS 13।

সেপ্টেম্বরেই আসছে নতুন iPhone, দেখে নিন স্পেসিফিকেশন

Photo Credit: iHelp BR

আগামী মাসে লঞ্চ হবে নতুন iPhone

হাইলাইট
  • iPhone 11 সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ হবে
  • এই ফোনগুলিতে থাকবে নতুন প্রসেসর
  • 10 সেপ্টেম্বর লঞ্চ হতে পারে নতুন iPhone
বিজ্ঞাপন

প্রত্যেক বছরেই সেপ্টেম্বর মাসে নতুন স্মার্টফোন বাজারে আসে। 2019 সালও তার ব্যাতিক্রম হবে না। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে 10 সেপ্টেম্বর লঞ্চ হতে পারে iPhone 11। একই দিনে লঞ্চ হতে পারে কোম্পানির মোবাইল অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সান iOS 13। যদিও এই বিষয়ে Apple কোন মন্তব্য করেনি। ইতিমধ্যেই বিটা ভার্সানে লঞ্চ হয়েছে iOS 13।

সম্প্রতি iOS 13 এর নতুন স্ক্রিনশট সামনে এসেছে। সেই ছবিতে জানা গিয়েছে 10 সেপ্টেম্বর, বৃহস্পতিবার লঞ্চ হতে পারে iPhone 11। এই প্রথম iPhone 11 এর স্ক্রিনশট সামনে এল।

iHelp BR ওয়েবসাইটে প্রথম এই রিপোর্ট সামনে আসে। এই রিপোর্টে জানানো হয়েছে 23 সেপ্টেম্বর থেকে পুরনো iPhone মডেলে iOS 13 আপডেট পৌঁছাতে শুরু করবে।

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে 2019 সালে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে iPhone। এই ফোনগুলি হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Max। 2018 সালে লঞ্চ হওয়া iPhone XR এর মতোই iPhone 11 এ থাকতে পারে 6.1  ইঞ্চি এলসিডি ডিসপ্লে। iPhnone 11 Pro আর iPhone 11 Max ফোনে থাকতে পারে যথাক্রমে 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি ডিসপ্লে।

2019 সালের তিনটি iPhone এ একাধিক ক্যামেরা থাকবে। iPhone 11 ফোনে থাকতে পারে দুটি ক্যামেরা। অন্যদিকে iPhone 11 Pro আর iPhone 11 Max ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকতে পারে।

তবে তিনটি ফোনের ভিতরে একই প্রসেসর ব্যবহার করতে পারে Apple। নতুন বছরে A13 চিপ ডিজাইন করছে কুপার্টিনোর কোম্পানিটি। iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Max ফোনের ভিতরে এই প্রসেসর ব্যবহার হতে পারে।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »