অ্যামাজনে সমস্ত অফার ধরে iPhone 16 প্রায় 16,000 টাকা সস্তায় কেনার সুযোগ।
Photo Credit: Apple
iPhone 16 is powered by the Apple A18 processor
Apple তাদের iPhone 18 Pro লাইনআপ লঞ্চের পর পুরনো আইফোন মডেলের দাম বাড়িয়েছে। মূল্যবৃদ্ধি হয়েছে iPhone 16 স্মার্টফোনেরও। বর্তমানে ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ডিভাইসটি 89,900 টাকায় বিক্রি হচ্ছে। তবে Amazon Great Indian Festival 2026 সেলে স্মার্টফোনটি 12,901 টাকা সস্তায় কেনার সুযোগ মিলছে। Flipkart Big Billion Days সেল শেষ হয়েছে গতকাল। Amazon খুব শীঘ্রই সেল শেষ করার ঘোষণা করতে পারে। ফলে এটাই সস্তায় iPhone 16 কেনার উপযুক্ত সময়। আবার SBI ক্রেডিট বা ডেবিট কার্ডে কেনাকাটা করলে 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ, প্রায় 16,000 টাকা সাশ্রয়ের সুযোগ।
এখন ই-কমার্স সাইট অ্যামাজনে iPhone 16-এর 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 76,999 টাকা রাখা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড ব্যবহার করে কিনলে কার্যকর দাম 73,999 টাকায় নেমে আসবে। বর্তমানে ফোনটি অ্যাপলের ওয়েবসাইটে 89,900 টাকা দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ 15,901 টাকা সাশ্রয়ের সুযোগ। এটি ব্ল্যাক, পিঙ্ক, টিল, মেরিন, ও হোয়াইট কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাচ্ছে।
প্রশ্ন উঠতেই পারে, 2024 সাল লঞ্চ হওয়া iPhone 16 এখন কেনা কতটা যুক্তিসঙ্গত? সে ক্ষেত্রে জানিয়ে দিই, দুই বছরের পুরনো মডেল হওয়া সত্ত্বেও iPhone 16 এখনও একটি পাওয়ারফুল প্রিমিয়াম ফোন হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে। ডিজাইনের দিক থেকে হ্যান্ডসেটটি iPhone 17-এর মতোই দেখতে ও বর্তমান সময়ের সঙ্গে মানানসই একঝাঁক ফ্ল্যাগশিপ ফিচার্স অফার করে।
আইফোন 16 মডেলের সামনে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে। এটি ডলবি ভিশন, 1,179 x 2,556 পিক্সেল রেজোলিশন, HDR10, এবং 2,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের উপর সেরামিক শিল্ড গ্লাস প্রোটেকশন আছে। ফোনটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত Apple A18 প্রসেসরে রান করে। এতে ছয়টি কোরের সিপিইউ ও পাঁচ কোরের জিপিইউ আছে।
ফটোগ্রাফির জন্য ডিভাইসে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি সেন্সর শিফ্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং ডুয়াল পিক্সেল PDAF সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত।
iPhone 16 তার ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা দিয়ে 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারে। রিপোর্ট অনুসারে, এতে 3,651mAh ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, যা 25W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনে IP68 রেটিং, স্টেরিও স্পিকার, ও Apple Intelligence সাপোর্ট পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo V80 FE Reportedly Spotted on BIS Certification Website, India Launch Seems Imminent
Airtel’s New Recharges in India Announced: Rs. 185, Rs. 203 and Rs. 206 Voice-Only Plans Details