1,24,900 টাকার iPhone তৈরী করতে কত টাকা খরচ হয় Apple –এর?

ভারতে 64GB iPhone XS Max এর দাম শুরু হচ্ছে 1,09,900 টাকা থেকে। 256GB ও 512GB iPhone XS Max কিনতে খরচ হবে 1,24,900 টাকা আর 1,44,900 টাকা। কিন্তু এই ফোন বানাতে কতো টাকা খরচ হয় Apple এর?

1,24,900 টাকার iPhone তৈরী করতে কত টাকা খরচ হয় Apple –এর?
হাইলাইট
  • 256GB 512GB iPhone XS Max এর দাম 1,24,900 টাকা
  • এই ফোন তৈরী করতে Apple এর খরচ হয় 443 মার্কিন ডলার
  • সেপ্টেম্বরে তিনটি নতুন iPhone লঞ্চ করেছে Apple
বিজ্ঞাপন

 

সম্প্রতি তিনটি নতুন iPhone লঞ্চ করেছে Apple। এর মধ্যে iPhone XS Max ফোনে রয়েছে সব থেকে বড় ডিসপ্লে। বড় ডিসপ্লের সাথেই বিশাল দামে লঞ্চ হয়েছে নতুন এই ফোন।  আজ পর্যন্ত লঞ্চ হওয়া সবথেকে দামী iPhone মডেল রি ফোন। ভারতে 64GB iPhone XS Max এর দাম শুরু হচ্ছে 1,09,900 টাকা থেকে। 256GB ও 512GB iPhone XS Max কিনতে খরচ হবে 1,24,900 টাকা আর 1,44,900 টাকা। কিন্তু এই ফোন বানাতে কতো টাকা খরচ হয় Apple এর?

সম্প্রতি টেকিনসাইটস ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে 256 GB iPhone XS Max তৈরী করতে Apple এর খরচ হয় 443 মার্কিন ডলার (প্রায় 32,200 টাকা)। অন্যদিকে গত বছরের iPhone X 64GB তৈরী করতে কোম্পানির খরচ হয় 395.44 মার্কিন ডলার (প্রায় 28,700 টাকা)। 256 GB iPhone XS Max তৈরী করতে Apple এর 443 মার্কিন ডলার (প্রায় 32,200 টাকা) খরচ হলেও ভারতে 1,24,900 টাকায় এই ফোন বিক্রি করছে Apple।

এই বছর তিনটি নতুন iPhone লঞ্চ করেছে Apple। iPhone XR এর দাম শুরু হচ্ছে 76,900 টাকা থেকে। অন্যদিকে iPhone XS ও iPhone XS Max এর দাম শুরু হচ্ছে 99,900 টাকা ও 1,09,900 টাকা থেকে। নতুন iPhone XS Max এ রয়েছে একটি বিশাল 6.5 ইঞ্চি OLED ডিসপ্লে।

এই রিপোর্টে জানানো হয়েছে আগের বছর iPhone X এর ডিসপ্লের জন্য কোম্পানির খরচ হতো 77.27 মার্কিন ডলার (প্রায় 5,600 টাকা)। এই বছর iPhone XS Max ফোনের ডিসপ্লের দাম বেড়ে হয়েছে 80.50 মার্কিন ডলার (প্রায় 5,800 টাকা)। তাই নতুন ফোনে বড় ডিসপ্লে থাকলেও তার জন্য খুব বেশি খচ হচ্ছে না Apple এর।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »