সুখবর, 2024 সালের সব থেকে সস্তা দামের স্মার্টফোন আনতে চলেছে itel কোম্পানী

ভারতের বাজারে আসতে চলেছে 5000 mAh ব্যাটারী দ্বারা সজ্জিত itel কোম্পানীর হ্যান্ডসেট - itel A50।

সুখবর, 2024 সালের সব থেকে সস্তা দামের স্মার্টফোন আনতে চলেছে itel কোম্পানী

Photo Credit: itel

হাইলাইট
  • Itel A50 ইতিমধ্যেই বিশ্বের কিছু বাজারে উপলব্ধ।
  • Itel A70 ফোনটি ভারতে জানুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল।
  • এটি 5,000mAh ব্যাটারি দ্বারা চালিত।
বিজ্ঞাপন

খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে itel কোম্পানীর নতুন স্মার্টফোন itel A50। itel কোম্পানীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা না হলেও, অনুমান করা হচ্ছে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে তারা এই নতুন স্মার্টফোনটি বাজারে আনতে পারেন।তবে ইতি মধ্যেই itel A50 স্মার্ট ফোনটি সমন্ধে কিছু তথ্য নানা প্রতিবেদনের মাধ্যমে ফাঁস হয়েছে। যেমন বলা হয়েছে যে ,এই ফোনটি, খুব সম্ভবত সাধারন মানুষের বাজেটের মধ্যে আসতে চলেছে। আরও জানা গেছে যে, itel A70 এর মত itel A50 ফোনটিও Unisoc T603 SoC প্রসেসর দ্বারা চালিত হবে।। এটিতে দুই ভেরিয়েন্টর RAM ইন বিল্ড করা থাকতে পারে। itel A50 ফোনটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দ্বারা সজ্জিত হতে পারে।এটিতে 5000 mAh ব্যাটারী থাকতে পারে জানা যাচ্ছে। 

itel A50 স্মার্টফোনটির আনুমানিক মূল্য: 

বিগত জানুয়ারি মাসে ভারতে itel কোম্পানীর, itel A70 স্মার্ট ফোনটি লঞ্চ করা হয়েছিল , এটির মূল্য ছিল-4 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজের জন্য ভারতীয় মূল্যে 6,299 টাকা। এবং  4জিবি RAM ও 256 জিবি স্টোরেজের জন্য 7299 টাকা। এটির থেকে যত টুকু অনুমান করা যাচ্ছে, itel কোম্পানীর এই নতুন স্মার্ট ফোনটির দাম মাত্র 7000 টাকা হতে পারে। 

itel A50 হ্যান্ডসেটটি ভারতে বিভিন্ন কালারের বিকল্পে আসতে পারে। এটির মধ্যে একাধিক ধরনের মেমোরি সজ্জিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।এটিতে একটি 6.56 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। itel কোম্পানীর তরফ থেকে বলা হয়েছে যে, itel A50 হ্যান্ডসেটটির ক্রেতাদেরকে, ফোন কেনার 100 দিনের মধ্যে এককালীন বিনামূল্যে তাদের মোবাইল স্ক্রিনটি প্রতিস্থাপন করে দেওয়া হবে। 

itel A50 হ্যান্ডসেটটির ফিচার, স্পেসিফিকেশন: 

itel কোম্পানীর গ্লোবাল ওয়েবসাইটে itel A50 এর স্পেসিফিকেশন সমন্ধে কিছু তথ্য আপলোড করা হয়েছে। যেমন এটিতে Android 14-ভিত্তিক অপারেটিং সিস্টেম আছে।এই স্মার্টফোনটি অক্টাকোর Unisoc T603 SoC প্রসেসর দ্বারা চালিত হবে। itel A50 হ্যান্ডসেটটি 720×1612 পিক্সেল রেজোলিউশন এর সমন্বয়ে একটি 6.6 ইঞ্চি ডিসপ্লে দ্বারা সজ্জিত। এটি 4 জি সিম কার্ড সাপোর্ট করে।

এটিতে 4 জিবি এবং 128 জিবি RAM অন্তর্ভুক্ত করা হয়েছে। এটির পিছনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনের 5 মেগাপক্সেল সেলফি ক্যামেরা যুক্ত করা আছে। কম বাজেটের মধ্যেও এটি 5,000 mAh ব্যাটারী দ্বারা চালিত হবে। ফোনটির একপাশে ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া আছে। এই ফোনটিরপরিমাম163.9×75.7×8.0 মিমি। রিপোর্ট অনুযায়ী,এই নতুন স্মার্টফোনটি সায়ান ব্লু, লাইম গ্রিন, মিস্টি ব্ল্যাক এবং শিমার গোল্ড রঙে পাওয়া যাবে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »