Lava Agni 2 5g-এর সাফল্যের পর ভারতে এবার আসতে চলেছে Lava Agni 3 5g

Lava Agni 3 5g ফোনটি Lava Agni 2 5g এর উন্নতমানের সংস্করণের রূপে আবির্ভূত হতে চলেছে

Lava Agni 2 5g-এর সাফল্যের পর ভারতে এবার আসতে চলেছে Lava Agni 3 5g

Photo Credit: Lava

Lava Agni 3 5G could run on MediaTek Dimensity 7300 SoC

হাইলাইট
  • Lava Agni 3 5G ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে
  • রটনা হয়েছে যে,ফোনটি একটি 6.78-ইঞ্চি Full-HD+ ডিসপ্লের সাথে আসতে পারে
  • Lava Agni 2 5G ফোনটি বিগত বছরের মে মাসে আত্মপ্রকাশ করেছিল
বিজ্ঞাপন

ভারতে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে Lava Agni 3 5g ফোনটি লঞ্চ করা হতে পারে, বিগত রবিবার স্বদেশী ব্র্যান্ডটি X-এর, (আগেকার টুইটার) মাধ্যমে এই তথ্যটি ঘোষণা করেছে। আসন্ন 5g ফোনটির অফিসিয়াল টিজারে এটির পিছনের ডিজাইন এবং ক্যামেরার সর্ম্পূণ তথ্য প্রকাশিত হয়েছে। আসন্ন Lava কোম্পানীর স্মার্টফোনটি দুটি রঙের বিকল্পে এবং 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ইউনিট সাথে প্রকাশিত হয়েছে। ফোনটি অ্যামাজনের মাধ্যমে বিক্রি করার জন্য নিশ্চিত করা হয়েছে। অনুমান করা হচ্ছে Lava Agni 3 5g ফোনটি MediaTek Dimensity 7300 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

ভারতে অক্টোবর মাসের 4 তারিখ ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12টায় Lava Agni 3 5g ফোনটি লঞ্চ করা হবে।
লঞ্চের অনুষ্ঠানটি ইউটিউবের মাধ্যমে লাইভ স্ট্রিমিং হতে চলেছে। কোম্পানীর টিজার ভিডিওতে দেখাচ্ছে যে, ফোনটি দুটি রঙের বিকল্পে উপস্থিত হতে চলেছে। ফোনটির পিছনের অংশে উপরের বামদিকের কোণে চৌকাকৃতি ক্যামেরা মডিউল আছে। Lava Agni 3 5g ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্টেবেলাইজেশনের সমর্থন সহ 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে, যেটি ক্যামেরার অংশে ‘50MP OIS' রূপে খোদাই করা আছে। গুজব ছড়ানো হয়েছে যে, হ্যান্ডসেটটি 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.78 ইঞ্চির Full-HD ডিসপ্লে দ্বারা সজ্জিত হয়ে আছে। আশা করা যাচ্ছে এটির পিছনের অংশে একটি দ্বিতীয় ডিসপ্লে থাকবে এবং এটি MediaTek Dimensity 7300 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

Lava Agni 2 5G-এর দাম এবং স্পেসিফিকেশন:

Lava Agni 3 5g ফোনটি, বিগত বছরে লঞ্চ হওয়া Lava Agni 2 5g ফোনটির তুলনায় উল্লেখযোগ্য উন্নতমানের আপগ্রেড অফার করতে পারে। Lava Agni 2 5g ফোনটির 8জিবি RAM এবং 256জিবি স্টোরেজ যুক্ত মডেলটির দাম ছিল 21,999 টাকা। এটি নীলচে সবুজ রঙের বিকল্পে উপলব্ধ হয়েছিল।

Lava Agni 2 5g ফোনটি 6.78ইঞ্চির Full-HD+ (2220× 1080) বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত। ফোনটি MediaTek Dimensity 7050 SoC প্রসেসর দ্বারা চালিত এবং এটিতে 6জিবি পর্যন্ত RAM আছে। হ্যান্ডসেটটি 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত এবং এটিতে 66W এর চার্জিং সমর্থিত একটি 4,700 mAh-এর ব্যাটারী আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  2. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  3. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  4. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  5. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  6. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  7. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  8. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  9. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  10. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »