এটাই নতুন LG G8 ThinQ? লঞ্চের আগেই জেনে নিন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 ফেব্রুয়ারি 2019 14:12 IST
হাইলাইট
  • 24 ফেব্রুয়ারী লঞ্চ হবে LG G8 ThinQ
  • ফোনের ভিতরে থাকবে লেটেস্ট Sanpdragon 855 চিপসেট
  • সাথে থাকছে 3,400 mAh ব্যাটারি

24 ফেব্রুয়ারী লঞ্চ হবে LG G8 ThinQ

Photo Credit: Twitter/ Evan Blass

শীঘ্রই কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ LG G8 ThinQ নিয়ে আসছে LG। লঞ্চের আগেই ইন্টারনেটে এই ফোনের একাধিক ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল। একাধিক ছবিতে LG G8 ThinQ ফোনটি চারদিক থেকে দেখা গিয়েছে।  এই ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা।  এছাড়াও ফোনের পিছনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।  ডিসপ্লের উপরে থাকছে একটি নচ।

 

আরও পড়ুন: 4G কভারেজে এক নম্বরে Jio, 4G স্পিডে এক নম্বরে Airtel

 

টুইটারে LG G8 ThinQ ফোনের ছবি প্রকাশিত হয়েছে।  ইভান ব্লাস নামে এক গ্রাহক এই ছবি প্রকাশ করেছেন। আগেও একাধিকবার বিভিন্ন স্মার্টফোনের ছবি প্রকাশ করে টেক দুনিয়ার নজরে এসেছিলেন এই টিপস্টার। প্রকাশিত ছবি দেখে মনে হচ্ছে LG G8 ThinQ ফোনে মেটাল ফ্রেম ব্যবহার হয়েছে।

 

আরও পড়ুন: ভারতে ধরাছোঁয়ার বাইরে এক নম্বরে Xiaomi, দুই নম্বরে Samsung

 

টুইটারে প্রকাশিত ছবিতে ফোনটি চারদিক থেকে দেখা যাচ্ছে।  ফোনের পিছনের গ্লসি ফিনিশ।  এছাড়াও গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের জন্য একটি আলাদা বাটন থাকছে এই ফোনে।  ছবি দেখে মনে হচ্ছে কোম্পানির অন্যান্য ফোনের মতোই LG G8 ThinQ ফোনে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক থাকবে।

Advertisement

 

আরও পড়ুন: "ভারতের স্মার্টফোন বাজার ওলটপালট করে দেবে Redmi Note 7" মনু কুমার জৈন

 

সম্প্রতি কোন এক রিপোর্টে জানা গিয়েছিল LG G8 ThinQ ফোনে একটি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর 6.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে লেটেস্ট Sanpdragon 855 চিপসেট। এছাড়াও থাকছে 3,400 mAh ব্যাটারি। সম্প্রতি প্রকাশিত ছবিতে ইতিমধ্যেই জানা গিয়েছে এই ফোনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে। আগামী 24 ফেব্রুয়ারী LG V50 ThinQ 5G স্মার্টফোনের সাথেই লঞ্চ হবে LG G8 ThinQ।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: LG, LG G8, LG G8 ThinQ, MWC, MWC 2019
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.